শ্রমিক দলের জরুরি সভা

অভ্যন্তরীণ সাংগঠনিক জটিলতা নিয়ে জরুরি সভা করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। গতকাল বেলা ১১টায় সংগঠনের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় চলমান রাজনীতি, শ্রমিক সমাজের আর্থ-সামাজিক অবস্থা ও শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। শ্রমিক দলের নাম ব্যবহার করে শ্রমিক দলকে দুর্বল ও বিভক্তি সৃষ্টির অপচেষ্টাকারীদের চিহ্নিত করে সংগঠনকে আরও শক্তিশালী করার উপায় নিয়েও আলোচনা হয়। সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী আওয়ামী এজেন্টদের মদদে শ্রমিক দলে বিভেদ সৃষ্টিকারীদের ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান। সেই সঙ্গে দায়ীদের চিহ্নিত করে অবিলম্বে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবিও করা হয়। সভায় সংগঠনের নির্বাহী কমিটির ২৩ জন নেতা বক্তব্য দেন। পবিত্র ঈদুল আজহার আগে গার্মেন্টস শ্রমিকসহ সকল শিল্প, কল কারখানা, হোটেল-রেস্তরাঁ, দোকান ও অন্যান্য সকল প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক কর্মচারীদের চলতি মাসের বেতন ও বোনাস পরিশোধের দাবি জানান শ্রমিক দল নেতারা।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার