আইজি প্রিজন কার্যালয়ে ককটেল নিক্ষেপ

 আইজি প্রিজনের কার্যালয়ে ও পিজি পরিচালকের গাড়িতে ককটেল নিক্ষেপে করেছে গতকাল দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায় , ‘সকাল ১০টার দিকে চকবাজারের নাজিমুদ্দিন রোডে কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজন)-এর কার্যালয়ে এক মোটরসাইকেল আরোহী দুটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হলে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজন  ছোটাছুটি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। চকবাজার থানার ওসি জানান, ‘চলন্ত মোটরসাইকেল থেকে এ ককটেল নিক্ষেপ করা হয়। ওই সময় আইজি (প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন কার্যালয়ে ছিলেন না। রাস্তা ফাঁকা থাকায় দ্রুত ওই এলাকা ত্যাগ করে হামলাকারীরা। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে রূপসী বাংলা হোটেলের বিপরীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মজিদ ভূঁইয়ার গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। ককটেলটি বিস্ফোরিত হলেও গাড়ির কোন ক্ষয়ক্ষতি হয়নি। শাহবাগ থানা পুলিশ জানায়, ‘ককটেল নিক্ষেপকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার