চ্যানেল আইতে নতুন ৫ চলচ্চিত্রের টিভি ওয়ার্ল্ড প্রিমিয়ার

পবিত্র ঈদুল আজহায় ইমপ্রেস টেলিফিল্মের চারটি চলচ্চিত্রের টিভি ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আইতে। সে সঙ্গে রয়েছে বিশ্বব্যাপী সাড়া জাগানো সুপারহিট হলিউড মুভি ‘এয়ার ফোর্স ওয়ান’র বাংলায় ডাবকৃত টিভি ওয়ার্ল্ড প্রিমিয়ার। এটি  প্রচার হবে ঈদের পঞ্চম দিন সকাল ১০টা ৩০ মিনিটে। ইমপ্রেসের চারটি চলচ্চিত্রের মধ্যে রয়েছে দোলোয়ার জাহান ঝন্টুর ‘টাইম মেশিন’, নায়করাজ রাজ্জাকের ‘আয়না কাহিনী’, ইফতেখার চৌধুরীর ‘রাজত্ব’ এবং দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ’। ‘টাইম মেশিন’ চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ঈদের দিন বেলা ২টা ৩০ মিনিটে। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। অভিনয়ে রত্না, আইরিন, মধুমণি, ড্যানি সিডাক, আকিব, সাদমান প্রমুখ। ইফতেখার চৌধুরী পরিচালিত চলচ্চিত্র ‘রাজত্ব’। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, ববি, প্রবীর মিত্র, শাঙ্কু পাঞ্জা প্রমুখ। ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এলিটা, কণা ও দোলা। সব ক’টি গানের সুর ও সংগীত করেছেন অদিত। দেখানো হবে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ৩০ মিনিটে। দেবাশীষ বিশ্বাসের ছবি ‘ভালোবাসা জিন্দাবাদ’। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও র‌্যাম্প মডেল আইরিন। ছবির সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। আর গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সায়মন, কনা, কোনাল, পারভেজ, ভারতের শান প্রমুখ। ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ৩০ মিনিটে। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে ‘আয়না কাহিনী’ ছবিটি পরিচালনা করেছেন নায়করাজ রাজ্জাক। যৌতুক প্রথার বিরুদ্ধে আন্দোলন নিয়ে বিস্তৃত গল্পের এই চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক, সম্রাট, কেয়া, শতাব্দী ওয়াদুদ, শামস সুমন, মম মোর্শেদ প্রমুখ। প্রচার হবে ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ৩০ মিনিটে।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।