বিয়ে করলেন সারিকা

সারিকা

গুঞ্জনটা বেশ কিছুদিন ধরেই চলছিল। অবশেষে ভালবাসার মানুষটিকে বিয়ে করে সেই গুঞ্জনের ইতি টানলেন মডেল-অভিনেত্রী সারিকা। পাত্র মাহিন করিম। পেশায় ব্যবসায়ী। গত রাতে (মঙ্গলবার) ঘরোয়া আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

তবে বিয়ের বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি সারিকার পক্ষ থেকে। এ বিষয় জানাতে আজ ১৩ আগস্ট বিকেলে সারিকা রাজধানীর বনানীর একটি অভিজাত স্থানে সংবাদমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছেন।

বিয়ের অনুষ্ঠান হয়েছে উত্তরায় মাহিম করিমের বাসায়। এ সময় দুই পরিবারের সদস্যরাই শুধু ছিলেন। ফেসবুক পেজে নিজের প্রোফাইলে বরের সঙ্গে তোলা একটি ছবি দিয়েছেন সারিকা।

দীর্ঘদিন ধরে অভিনয়ে নেই সারিকা। মিডিয়ার সবার সঙ্গেই যোগাযোগ কমিয়ে দিয়েছেন। অনেকটা স্বেচ্ছা নির্বাসন বেছে নিয়েছেন বলা যায়। গেল রোজার ঈদে এনটিভিতে প্রচারিত হয় অপুর্বর পরিচালনায় সারিকার টেলিছবি ‘ব্যাকডেটেড’।

 

আরো দেখুন

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে