ওবামার ভুলে ইরাক ও সিরিয়ায় জঙ্গিদের উত্থান: হিলারি

febdfde16c3f0cc5f0a68d49f7eda193-2যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করেছেন হিলারি ক্লিনটন। তিনি বলেন, ওবামার ভুল পররাষ্ট্রনীতির কারণেই সিরিয়া ও ইরাকে জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠেছে। খবর আইএএনএসের।
গত রোববার মাসিক আটলান্টিক সাময়িকীতে প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ওবামার প্রথম মেয়াদের পররাষ্ট্রমন্ত্রী হিলারি বলেন, ইসলামি জঙ্গিদের হুমকি মোকাবিলা করার মতো শক্তি ওবামার নেই।
সাক্ষাৎকারে হিলারি প্রেসিডেন্ট ওবামার সমালোচনা করতে গিয়ে বেশ কড়া কড়া কথা বলেন। তিনি বলেন, ‘শক্তিশালী জাতির দরকার সুসংগঠিত নীতি। নির্বোধ কর্মকর্তা দিয়ে সুসংগঠিত জাতি গঠন করা যায় না। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করতে যখন বিরোধীরা সহিংসতা শুরু করে, তখন ওবামা অনেকটাই চুপচাপ ছিলেন। মনে হয়েছিল, তিনি ঘটনাকে এড়িয়ে যেতে চান। এটি তাঁর বড় ব্যর্থতা।’
হিলারি বলেন, আসাদের বিরোধীরা ছিল ইসলামপন্থী, জঙ্গিবাদী। তাদের দমন করতে ওবামার ব্যর্থতা বড় ধরনের শূন্যতা তৈরি করেছে।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।