কাশ্মীর সফরে মোদী

imageedit_1_5118687972-311x186ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার কাশ্মীর সফরে গেছেন। সফরে তিনি সিয়াচেন হিমবাহ এলাকা পরিদর্শন করবেন।

গত ১৫ বছরের মধ্যে তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে সিয়াচেনে যাবেন। এটি বিশ্বে সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত।

কাশ্মীরে উত্তেজনা বৃদ্ধির মধ্যে ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী মোদী এ সফর করছেন। ভারত ও পাকিস্তান সোমবার একে অপরের বিরুদ্ধে অস্ত্রবিরতি লংঘনের অভিযোগ করেছে।

মোদী মঙ্গলবার সকালে হিমালয়ের লেহ শহরে অবতরণ করেন। এখান থেকে তিনি কারগিল জেলায় যাবেন।

১৯৯৯ সালের পর এই প্রথমবারের মত কোন ভারতীয় প্রধানমন্ত্রী স্পর্শকাতর এ জেলা সফরে যাচ্ছেন। ১৯৯৯ সালে পাকিস্তান সেনাবাহিনীর অগ্রসরের কারণে প্রতিবেশী দুই দেশকে একেবারে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।

তিনি বিরোধপূর্ণ হিমালয় অঞ্চলে ভারতীয় সেনাদের সঙ্গে সাক্ষাৎ ও দুটি জলবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন। তার সঙ্গে ভারতের নতুন সেনাপ্রধান দলবির সিং সুহাগ রয়েছেন।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।