আন্দোলন নিয়ে হতাশ হওয়ার কিছু নেই

Fukrul_sm_606140872ঢাকা: আন্দোলন নিয়ে হতাশ হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম আলোচনা সভার আয়োজন করে। 

মির্জা ফখরুল বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে সরকার বিরোধী আন্দোলনে বিএনপি সর্ম্পূণভাবে সফল হয়। অতীতে বাংলাদেশের কোনো গণতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হয়নি। এবারও হবে না। সারাদেশের মানুষ এ সরকারের পতন চায়। এ চাওয়াকে কাজে লাগিয়ে আগামী দিনের আন্দোলনের মাধ্যমে এ সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। 

সম্প্রচার নীতিমালার সমালোচনা করে ফখরুল বলনে, এটা বিচ্ছিন্ন কিছু নয়। দেশকে একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার সামগ্রিক পরিকল্পনার অংশ। এতে আমি ব্যক্তিগতভাবে বিস্মিতি হইনি। কারণ এটা আওয়ামী লীগের ঐতিহ্য। তারা ক্ষমতায় এলে স্বৈরাচারী আচরণ করে।

তথ্যমন্ত্রীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আওয়ামী লীগ থেকে বের হয়ে তিনি এক সময় জাসদ গঠন করেছিলেন। পরে শেখ মুজিবুর রহমানকে উৎখাত করতে গণবাহিনী গঠন করেছিলেন। তিনি এখন সম্প্রচার নীতিমালা প্রণয়নে গুরুত্বর্পূণ ভূমিকা রাখছেন।

সংগঠনের সভাপতি শামা ওবায়েদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।