বেনাপোল বিএনপি নেতাকে গলা কেটে হত্যা

বেনাপোল (যশোর): বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের অভায়বাস গ্রামে চোরাচালান ও বাওড় দখল সংক্রান্ত বিরোধের জেরে শামিম (৩৫) নামে বিএনপি নেতাকে গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

রোববার রাত সাড়ে ১১টার দিকে অভায়বাস গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গ্রামের বাসিন্দা শামিম পুটখালী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছেন পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান আজু।

এ ঘটনায় নিহত শামিমের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে চারজনকে আসামি করে পোর্ট থানায় হত্যা মামলা করেছেন।

আসামিরা হলেন-পুটখালী ইউনিয়নের কাওছার আলীর ছেলে শাহাজামাল (৩২), মোমিনের ছেলে ছাবদার আলী (৩৪), গোলামের ছেলে কামাল (৩৭) ও মান্নানের ছেলে উজ্বল (৩০)।

পুলিশ জানায়, চোরাচালান ও বাওড় দখলকে কেন্দ্র করে রাতে শামিমকে গলা কেটে হত্যা করে মৃতদেহ স্থানীয় বাওড়ের পাশে ফেলে রেখে যায় প্রতিপক্ষের লোকজন। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান  বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার