প্রতি সোমবার ভোক্তাদের নিয়ে গণশুনানি হবে

সপ্তাহের প্রতি সোমবার ভোক্তাদের নিয়ে গণশুনানি করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার এ সিদ্ধান্ত নিয়েছে অধিদপ্তর।

এর আগে ৩ আগস্ট ভোক্তা স্বার্থ রক্ষায় জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্র (এনসিসিসি) স্থাপন করা হয়।

অধিদপ্তর জানিয়েছে, এখন থেকে প্রতি সোমবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত গণশুনানি অনুষ্ঠিত হবে। প্রয়োজনে শুনানির সময় বাড়ানো হবে। গণশুনানি অনুষ্ঠিত হবে অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞার সভাপতিত্বে।

এ বিষয়ে জানতে চাইলে আবুল হোসেন মিঞা প্রথম আলোকে বলেন, ভোক্তারা প্রতারিত হলে যাতে প্রতিকার পান, সে জন্যই গণশুনানির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ভোক্তা অধিদপ্তরের সঙ্গে ভোক্তাদের সম্পৃক্ততাও বাড়বে।

অধিদপ্তর বলছে, সেবাপ্রত্যাশী ভোক্তারা প্রতি সোমবার শুনানি চলাকালে ভোক্তা অধিদপ্তরের (১ কারওয়ান বাজার, টিসিবি ভবন, ৮ম তলা) সম্মেলনকক্ষে উপস্থিত হয়ে তাঁদের অভিযোগ লিখিত এবং মৌখিকভাবে জানাতে পারবেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতারিত হওয়ার ৩০ দিনের মধ্যে ভোক্তাকে শুনানি গ্রহণকারী কর্মকর্তার কাছে অভিযোগ জানাতে হবে। শুনানিকালে ভোক্তাদেরকে কীভাবে, কখন এবং কার কাছে অভিযোগ দাখিল করতে হবে, সে পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি ভোক্তা অধিকার আইন সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে তার ব্যাখ্যাও দেওয়া হবে।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।