ব্রকোলি

brokoli

সবজির বাজারে ব্রকোলি নামটি এখনো অনেকের কাছেই অপরিচিত। তবে ধীরে ধীরে এই ভিনদেশি সবজিটির স্বাদ এখন অনেকেই পেতে শুরু করেছেন। স্বাদ ও পুষ্টিগুণের কারণে ভোজনরসিকদের কাছে ব্রকোলি বেশ আদরণীয়ও হয়ে উঠছে।

আঁশযুক্ত এই সবজির মধ্যে আছে প্রচুর পরিমাণ ভিটামিন ‘সি’ ও ‘কে’। ডায়াবেটিসের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া মানব শরীরের ধমনিগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে সাহায্য করে ব্রকোলি। কদিন আগে ইউনিভার্সিটি অব মিশিগান কম্প্রিহেনসিভ ক্যানসার সেন্টারে একটি গবেষণা চালানো হয়েছিল। সেখানে দেখা গেছে, ব্রকোলি স্তন ক্যানসার প্রতিরোধেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গবেষকেরা বলছেন, ব্রকোলির মাঝে প্রচুর পরিমাণে সালফোরাফেন নামের একটি উপাদান আছে। যা কিনা টিউমারের বৃদ্ধি রোধে সক্ষম এবং তা ক্যানসারের স্টেম সেলও ধ্বংস করে দিতে পারে। গবেষকেরা স্তন ক্যানসার আক্রান্ত ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে দেখেছেন, ক্যানসার কোষ ধ্বংস করতে সালফোরাফেন বেশ কার্যকর। এবং পরবর্তী সময়ে পুনরায় নতুন টিউমার বৃদ্ধি রোধেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ ছাড়া স্তন ক্যানসারে আক্রান্ত রোগীর টিস্যুর ওপরেও পরীক্ষা চালিয়ে দেখেছেন গবেষকেরা; তাতেও একই ফলাফল পাওয়া গেছে। তাই ব্রকোলি আপনার প্রতিদিনের খাবারের তালিকায় একটি গুরুত্বপূর্ণ নাম হতে পারে অবশ্যই।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার