মন্ত্রী হলে সংযমী হতে হবে : সুরঞ্জিত সেনগুপ্ত

সুরঞ্জিত সেনগুপ্ত

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর উদ্দেশে বলেছেন, ‘মন্ত্রী হলে সংযমী হতে হবে। চট করে উত্তেজিত হলে চলবে না। একদিন গালমন্দ করে পরের দিন দুঃখ প্রকাশ করলে হবে না।’

আজ সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী শেখ ফজিলাতুন্ননেসা মুজিবের জন্মবার্ষিকী ও সমকালীন রাজনীতি নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত বলেন, ‘গণমাধ্যম হল রাষ্ট্রের চতুর্থ অংশ। এটি বাদ দিয়ে রাষ্ট্র পরিচালিত করা সম্ভব নয়। তাই গণমাধ্যমের প্রতি শ্রদ্ধা রেখেই আমাদের কথা বলতে হবে।’

জাতীয় সম্প্রচার নীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি ভালো কাজ। তবে এটি নিয়ে আমার ভয়। অসময়ের কাজ ও সময়ের কাজের মধ্যে পার্থক্য আছে। সংঘাতপূর্ণ রাজনীতিতে এটি (সম্প্রচার নীতিমালা) কতটুকু কার্যকর হবে তা ভেবে দেখা দরকার। এটা নিয়ে দল-মত নির্বিশেষে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।’

রাজনীতিতে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে উল্লেখ করে আওয়ামী লীগের প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, ‘গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এ সব প্রতিষ্ঠান তৈরি হতে যুগ যুগ লাগে। এ প্রতিষ্ঠানগুলোকে চোখের মণির মতো রক্ষা করতে হবে। নিজের আন্দোলনে গর্বিত হবেন, আর অন্যের আন্দোলনকে পদদলিত করবেন এটা আওয়ামী লীগের সংস্কৃতি নয়।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘আপনাকে রাজনীতি সম্বন্ধে আরও সচেতন ও সজাগ হতে হবে। একটি নির্বাচনের ভুলের কারণে সবকিছু শেষ হয়ে গেছে বলে আমি মনে করি না। রাজনীতিতে সহনশীল ও পরিশীলিতভাবে কথা বলতে হবে। উগ্র ও দায়িত্বহীন রাজনীতি থেকে আপনাকে সরে আসতে হবে।’

লঞ্চডুবির ব্যাপারে একটা কমিশন করার মাধ্যমে সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ও কার্যকর ঘোষণা আসবে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজ পর্যন্ত যত লঞ্চডুবির ঘটনা ঘটেছে তার একটিও মেরিন আদালতে বিচার হয়নি। বিএনপির কোকো ডুবেছে বলে আমরা (আওয়ামী লীগ) পার পেয়ে যাব এটা ঠিক না। এ ব্যাপারে আমাদের আরও সাবধান হতে হবে।’

 

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার