মিসরে ৭২ ঘণ্টার অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিন

ফিলিস্তিন

মিসরের দেওয়া ৭২ ঘণ্টার অস্ত্রবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে ফিলিস্তিন। তবে এ ব্যাপারে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। খবর এপি’র।

মিসরের মধ্যস্ততায় কায়রোতে চলমান আলোচনায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এরই মধ্যে রবিবার গাজায় নতুন করে ৭২ ঘণ্টার অস্ত্রবিরতির প্রস্তাব দেয় মিসর। ইসরায়েলি আলোচকদের অনুপস্থিতিতেই ওই প্রস্তাবে সম্মতি প্রকাশ করেছেন ফিলিস্তিনি আলোচকরা।

এক ফিলিস্তিনি আলোচক বলেছেন, ‘আমরা এখানে চুক্তি করতে এসেছি। আলোচনা ছাড়া কোনো চুক্তি সম্পাদন করা সম্ভব নয়। এ কারণে আমরা আলোচনা চালিয়ে যেতে মিসরের দেওয়া ৭২ ঘণ্টার অস্ত্রবিরতির প্রস্তাবে সম্মত হয়েছি।’

বার্তা সংস্থা এপি জানিয়েছে, ওই আলোচকসহ ফিলিস্তিনের আরও কয়েকজন আলোচক এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আলোচনার ব্যাপারে গণমাধ্যমের সামনে বিস্তারিত বর্ণনার অনুমতি না থাকায় বেশি কিছু জানাননি তারা।

মিসরের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি দীর্ঘমেয়াদি অস্ত্রবিরতি চুক্তির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ‘সংঘর্ষের মাঝে ইসরায়েল আলোচনায় অংশ নেবে না।’

এ সময় গাজা উপত্যকায় দীর্ঘমেয়াদি হামলা চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।

গত ৮ জুলাই থেকে ফিলিস্তিন অধিকৃত গাজায় একতরফা হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। তাদের বিমান, স্থল ও নৌ হামলায় এ পর্যন্ত ১৯৬০ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের প্রায় ৮০ শতাংশই বেসামরিক নাগরিক। এর মধ্যে অন্তত ৪৫০ শিশু রয়েছে।

এ ছাড়া অন্তত নয় হাজার ফিলিস্তিনি আহত ও জাতিসংঘের শরণার্থী শিবিরসহ বিভিন্ন স্থানে গৃহহীন অবস্থায় বসবাস করছে অন্তত ৫ লাখ ফিলিস্তিনি।

 

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।