নতুন দায়িত্ব পেয়ে সমাবেশ করলেন বাবলা

জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়কের পদ পাওয়ার পর আজ রোববার সৈয়দ আবু হোসেন বাবলা ও তাঁর সমর্থকেরা কাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছেন। এ সময় দলের সমর্থকেরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিরোধীদলীয় উপনেতার পদ নিয়ে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ ও স্ত্রী রওশন এরশাদের মধ্যে কোন্দলের জেরে গতকাল শনিবার কাজী ফিরোজ রশীদকে মহানগরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
সূত্রগুলো বলছে, গত শুক্রবার প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনে ফিরোজ রশীদের একটি বক্তব্যে রুষ্ট হন এরশাদ। ওই প্রতিবেদনে কাজী ফিরোজ রশীদ তাঁকে উপনেতা নির্বাচন করা নিয়ে এরশাদের বিরোধিতার বিষয়ে বলেছিলেন, ‘উপনেতা নির্বাচন করা বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সংসদীয় দলের প্রধানের বিষয়। এটা দলীয় কোনো পদ নয়। তাই এটা উনার (এরশাদ) এখতিয়ারের মধ্যে পড়ে না।’
আজকের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘সৈয়দ আবু হোসেন বাবলাকে মহানগরের দায়িত্ব প্রদান করায় মহানগর জাতীয় পার্টি জেগে উঠেছে। আজকের এই বিশাল উপস্থিতি তা প্রমাণ করে। জাতীয় পার্টির সত্যিকার বিরোধী দল হিসেবে ঢাকার রাজপথ দখলে রাখবে বাবলার নেতৃত্বে মহানগর জাতীয় পার্টি।’
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু তাঁর বক্তব্য বলেন, জাতীয় পার্টি সংসদে এবং রাজপথে সত্যিকারী বিরোধী দলের ভূমিকা পালন করবে। সদস্যসচিব জহিরুল আলম রুবেলের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ বেশ কয়েকজন সাংসদ।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।