‘বিএনপি ত্যাগ করতে শুরু করেছে জামায়াত’

suranjit-sen-gupta-awami-league-leader-pic-212-311x186বাংলাদেশ জামায়াতে ইসলাম বিএনপিকে ত্যাগ করতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সোমবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলানায়তনে সমকালীন রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে বুঝতে হবে আজকের পৃথিবীতে জঙ্গীবাদের রাজনীতি অচল। কিন্তু আপনি (খালেদা জিয়া) সেটা বুঝতে না পারলেও জামায়াত তা আগে বুঝতে পেরেছে। এ জন্য তারা এখন প্রায় আপনাদের ত্যাগ করতে শুরু করেছে।’ ‘বিএনপি নিজেদের রাজনীতিই মেলাতে পারছে না। তারা কখনও ভারতবিরোধী আবার কখনও তোষামোদী রাজনীতিতে ব্যস্ত। এ জন্য তারা আন্দোলন করতে পারবে না।’ মন্তব্য করেন সুরঞ্জিত। তিনি আরো বলেন, রাজনীতিতে ভুল হয়। কিন্তু তা স্বীকার করে নিতে তো কোনো অসুবিধা নেই। নির্বাচনে না এসে বিএনপি ভুল করেছে। এর চেয়ে ভুল করেছে নির্বাচনকালীন সময়ে দেশে ধ্বংসযজ্ঞ চালিয়ে। রোববার জাতীয় প্রেস ক্লাবে ৫ জানুয়ারির নির্বাচনের পর আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পরিত্যক্ত দলে পরিণত হয়েছে। সরকারের পায়ের তলায় মাটি নেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের জবাবে সুরঞ্জিত সেন বলেন, বিএনপি পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা নীতিভ্রষ্ট, পথভ্রষ্ট ও হতাশাজনক রাজনীতির বহি:প্রকাশ। এটা রাজনৈতিক বাঁচালতা ছাড়া আরও কিছুই না। তিনি আরও বলেন, বিএনপিকে সদর দরজা দিয়ে, গণতান্ত্রিক উপায়ে জনগণের সমর্থন নিয়েই এগিয়ে যেতে হবে। রাজনৈতিক শিষ্টাচার রেখেই তাদের কথা বলতে হবে। আওয়ামী লীগ সম্পর্কে এ ধরনের কথা বলে তারা নিজেদের হলকা করেছেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার