ডি মারিয়া অনিশ্চিত, ফিরছেন আগুয়েরো

argentina-intro8-311x186সেমিফাইনালে আর্জেন্টিনার হয়ে খেলতে দেখা যাবে না রিয়াল মাদ্রিদ তারকা ডি মারিয়াকে। তবে ফিরছেন আগুয়েরো। আর্জেন্টাইন দলের চিকিৎসক জানিয়েছেন এই তথ্য।

চিকিৎসক জানিয়েছেন, ডি মারিয়ার ইনজুরির যে অবস্থা, তাতে সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে তার খেলার কোনো সম্ভাবনা নেই। তবে ডাচদের বিপক্ষে শতভাগ প্রস্তুত হয়ে নামতে পারবেন আগুয়েরো।

কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে বেলজিয়ামকে হারায় আর্জেন্টিনা। ওই ম্যাচে ৩৩ মিনিটে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন ডি মারিয়া।

ম্যাচের পর ডি মারিয়ারে মুখপাত্র ইউজেনিয়ো লোপেজ জানান, বিশ্বকাপে হয়তো আর দেখাই যাবে না ডি মারিয়াকে। উরুর মাসলে চিড় ধরা পড়েছে তার। ফলে সুস্থ হয়ে পূর্ণ শক্তিতে তার মাঠে ফিরতে কিছুটা সময় লাগবেই।

পরে ডাক্তারি পরীক্ষা রিপোর্ট দেখে জানানো হয়, ফাইনালের আগে সুস্থ হয়ে উঠতে পারেন ডি মারিয়া। তবে এটি নিশ্চিত নয়। সব মিলিয়ে আর্জেন্টিনা ফাইনালে উঠলে, ১৩ জুলাই মারাকানায় ডি মারিয়াকে দেখতে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

আগুয়েরোর খেলার বিষয়ে সুখবর দিয়েছেন চিকিৎসকেরা। আর্জেন্টিনার দলীয় চিকিৎসক জানান, আগুয়েরো অনুশীলনে ফিরেছেন। খেলার জন্য সম্পূর্ণ প্রস্তত তিনি। ফলে সেমিফাইনালে ফন গলের দলের বিপক্ষে মাঠে দেখা যাবে এই ম্যানসিটি তারকাকে।

আরো দেখুন

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।