সম্পাদকদের সাথে খালেদা জিয়ার ইফতার

Khaleda-Iftar-311x186পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সাথে ইফতার করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। রোববার গুলশানের হোটেল ওয়েস্টিনে এই ইফতার অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও সংবাদ সংস্থার সম্পাদক এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

ইফতারের আগে বিএনপি চেয়ারপার্সন বিভিন্ন টেবিলে গিয়ে উপস্থিত সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি তাদের সঙ্গে নৈশভোজও করেন।

ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন- নিউ এইজের সম্পাদক নুরুল কবির, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তুজা, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, বৈশাখীর সিইও ও প্রধান বার্তা সম্পাদক মুঞ্জুরুল আহসান বুলবুল, এটিএন নিউজের হেড অফ নিউজ মুন্নী সাহা, এটিএন বাংলার হেড অফ নিউজ জ ই মামুন, ৭১ টেলিভিশনের ডিরেক্টর (নিউজ) সৈয়দ ইশতিয়াক রেজা, এশিয়ান টিভির বার্তা প্রধান নাদিম কাদির, বাংলাভিশনের উপদেষ্টা ড. আব্দুল হাই সিদ্দিক, বার্তা প্রধান মোস্তফা ফিরোজ, সময়ের বার্তা প্রধান মুজতবা দানিশ, এনটিভির হেড অফ নিউজ খায়রুল আনোয়ার মুকুল, বার্তা প্রধান জহিরুল আলম, চ্যানেল ২৪-এর ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির বার্তা প্রধান খালেদ মহিউদ্দিন, দেশ টিভির উপ ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, এসএ টিভির বার্তা প্রধান নাজমুল আশরাফ, এএফপির বাংলাদেশ চিফ শফিকুল আলম প্রমুখ।

ইফতার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ও কলামিস্ট শফিক রেহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, ঢাকা রিপোর্টার্স  ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।

বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম  আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, তরিকুল ইসলাম, ব্যারিস্টার মওদুদ আহমদ, আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, জমির উদ্দিন সরকার,  ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ, আমির খসরু মাহমুদ মাহমুদ, সাবিহ উদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, ব্যারিস্টার খন্দকার মাহবুব হোসেন, ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, এম মোশের্দ খান, আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম, সেলিমা রহমান প্রমুখ।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।