সংশয় ডি মারিয়াকে নিয়েও

di-maria_arg_swadeshব্রাজিলের পর এবার ইনজুরি আশঙ্কা হানা দিয়েছে আর্জেন্টিনা শিবিরেও। সংশয় দেখা দিয়েছে আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা অ্যাঙ্গেল ডি মারিয়াকে নিয়ে। হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো হয়তো আর না-ও খেলতে পারেন আর্জেন্টিনার এই তারকা মিডফিল্ডার।
আজ বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাত্র ৩৩ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয়েছে ডি মারিয়াকে। পরে হাঁটুতে বরফ জড়িয়ে ডাগ আউটে বসে ছিলেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। তাঁর ইনজুরি সম্পর্কে অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে অনেকেই আশঙ্কা করছেন যে, বিশ্বকাপের বাকি ম্যাচগুলো আর খেলতে পারবেন না ডি মারিয়া।
সত্যিই ইনজুরিটা কতখানি গুরুতর, সেটা জানা যাবে পরীক্ষা-নিরীক্ষার পর। আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলা ম্যাচ শেষে সাংবাদিকদের বলেছেন, ‘অ্যাঙ্গেলের ডান পায়ের উরুতে সমস্যা দেখা দিয়েছে। সে আগামীকালই (আজ) ডাক্তারের কাছে যাবে।’
অধিনায়ক লিওনেল মেসিই হয়তো আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের লড়াইয়ে প্রধান স্বপ্ন-সারথি। কিন্তু তাঁর পাশাপাশি ডি মারিয়াও পালন করছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের বিপক্ষে ডি মারিয়াই করেছেন আর্জেন্টিনার জয়সূচক গোলটি। তাঁর অনুপস্থিতি নিশ্চিতভাবেই চিন্তার কারণ হবে আর্জেন্টিনার সমর্থকদের জন্য।
গতকাল কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে নেইমারও পড়েছিলেন ইনজুরির কবলে। বিশ্বকাপের বাকি ম্যাচগুলো নেইমারকে ছাড়াই খেলতে হবে ব্রাজিলকে। এবার আর্জেন্টিনার ভাগ্যেও তেমন কিছু আছে কিনা, সেটাই দেখার বিষয়।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার