সেই কাঙ্ক্ষিত সুখ পেতে যা করতে পারি

jibon bg 305417101
আমরা সবাই সুখী হতে চাই। কিন্তু জীবনে চলার পথটা আসলে সব সময় আমাদের অনুকূলে থাকে না। আমাদের চাওয়ার চেয়ে বাস্তবতায় যখন অনেক বেশি ব্যবধান তৈরি হয়, তখন অনেক ক্ষেত্রেই আমরা হতাশ হয়ে
যাই। তবে খুব সাধারণ কিছু নিয়ম মেনে চললেই প্রতিটি দিনই হতে পারে সুন্দর। আর আমরা পেতে পারি সেই কাঙ্ক্ষিত সুখ।

যা করতে পারি:

•    ঘুম থেকে উঠে প্রতিদিন প্রার্থনা করুন। দিনের কাজের শুরুতেই সৃষ্টিকতার সাহায্য চান

•    প্রতিদিন আধাঘণ্টা হাসি মুখে হাঁটুন

•    সকালে নাস্তায় ভরপেট খাবার, দুপুরে মাঝারি আর রাতে খাবেন কম

•    প্রোসেস করা খাবারের চেয়ে গাছ থেকে সরাসরি উৎপন্ন খাবার বেশি খান

•    পানি ও গ্রিন টি বেশি পান করুন

•    সময় আর শক্তির অপচয় করবেন না অযথা আড্ডায়, ঝগড়ায়, লোভ, হিংসা, ভয় আর সেসব কিছুতে যা নিজে নিয়ন্ত্রণ করতে পারেন না।

•    এই মুহূর্তই জীবনের শ্রেষ্ঠ সময়, যে কাজ করছি সেই কাজই শ্রেষ্ঠ কাজ এটাই ভাবুন।

•    কারও প্রতি রাগ, কষ্ট আর ঘৃণায়ও সময় নষ্ট নয়। ক্ষমা করতে শিখতে হবে

•    নিজের ও অন্যের প্রতি আপনার দায়িত্বগুলো পালন করুন যতটুকু সম্ভব।

•    প্রতিটি তর্কে  জিততে হবে না। অন্যের যুক্তি পছন্দ না হলেও মেনে নেন কখনো কখনো, সময় বাঁচান।

•    অতীতকে টেনে বর্তমান নষ্ট করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। আপনার সুখের নিয়ন্ত্রণ যেন অন্যের হাতে না যায়।

•    অন্যের সাথে নিজের জীবনের তুলনাও করবেন না। আপনি তো জানেন না তাদের জীবন আসলেই কোন কঠিন পথ পাড়ি দিচ্ছে।

•    কে আপনার সর্ম্পকে কী ভাবেছে—এটা আপনার বিষয়ই না।

•    পরিস্থিতি যেমনই হোক, বিচলিত বা বিভ্রান্ত হওয়া যাবেনা। সময়ই সব ঠিক করে দেবে একসময়।

•    কর্মক্ষেত্র অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে কাজের জন্য আমাদের পারিবারিক ও সামাজিক জীবনকে পেছনে রাখা ঠিক নয়। না হলে দিন শেষে আপনিই একা হয়ে যাবেন। আর কাজের অনুপ্রেরণার জন্যও আমাদের সম্পর্কগুলো সুন্দরভাবে রক্ষা করতে হবে।

•    সবশেষে সুন্দর সারাটি দিনের জন্য ঘুমুতে যাবার আগে সৃষ্টিকতাকে ধন্যবাদ জানাতে পারেন। মনে রাখবেন – আপনি অনেকের চেয়ে ভালো আছেন এখনো।

নিজের ওপর বিশ্বাস রাখুন, প্রতিটি মুহূর্ত উপভোগ করুন। জীবন আরও সুন্দর হবে।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।