প্রত্যেকের ব্যাংকিং সেবা পাওয়ার অধিকার রয়েছে-আবুল কাশেম

dg_kashem_BB_961414144বাংলাদেশের প্রত্যেক নাগরিকের ব্যাংকিং সেবা পাওয়ার অধিকার রয়েছে বলে মত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম। 

শুক্রবার দুপুরে রাজধানীর শ্যামলীতে ব্যাংকোয়েট হলে ‘উদীয়মান নারী ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের পণ্য মেলা বিপণন ও ব্যবস্থাপনা উন্নয়ন’ শীর্ষক কর্মশলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মত দেন তিনি।

ডেপুটি গভর্নর বলেন, ব্যাংকের সেবা সবার জন্য উন্মুক্ত করতে পথশিশু, ভিক্ষুকসহ সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করা হয়েছে। 

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক এ জন্য সব তফশিলি ব্যাংককে তাগিদ দিয়েছে। পরবর্তীতে ব্যাংকগুলো মোবাইল ফোনে ব্যাংকিংসহ বিভিন্ন সেবা প্রদান করছে।

আবুল কাশেম বলেন, পরিবারের দুই পা হলো নারী ও পুরুষ। পুরুষরা সব সময় নিয়ন্ত্রণ করতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়ে কর্মক্ষমতা হারাতে পারেন। তাই, পরিবারের হাল ধরতে নারীদের সংসারের হাল ধরতে হবে। এজন্যই নারী উদ্যোক্তাদের প্রসারের সুযোগ দিতে হবে। 

তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ প্রদান করাও এ কাজের অংশ। ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, উদ্যোক্তাদের ঋণ নিতে আগ্রহী করতে। তবে ঋণ পাওয়া উদ্যোক্তাদের অবশ্যই মানসম্পন্ন ভালো পণ্য উৎপাদন করতে হবে। 

ফর দ্য উইমেন বাই দ্য উইমেন এবং উইমেন্স কালেক্টিভ ও বাংলাদেশ ব্যাংক যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালার সহযোগী অ্যাকশন এইড। 

কর্মশালায় ক্ষুদ্র উদ্যোক্তাদের বিভিন্ন সুবিধা ও সম্ভাবনা তুলে ধরে আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (এসএমই বিভাগ) মাসুদ পাটোয়ারী, অ্যাকশন এইডের উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি ম্যানেজার তাহমিনা হক, অর্কেপ এন্টারপ্রাইজের আয়েশা আদিব, অজানা মাশরুম ফুড প্রোডাক্টসের জান্নাতুল ফেরদৌসী, বেলসন ফার্মাসিটিক্যালসের রুহি আক্তার প্রমুখ। 

একই স্থানে ঈদ উপলক্ষে দেশের বিভিন্নস্থানের ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে পাঁচদিনের মেলার আয়োজন করা হয়েছে। এতে ৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে