যে দেশে রোজা রাখা নিষিদ্ধ

roja rakha nised je desheস্কুল শিক্ষার্থী, শিক্ষক এবং সরকারি কর্মকর্তাদের রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চীনা সরকার। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলের মুসলমানদের জন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই অঞ্চলের বিভিন্ন স্কুল এবং সরকারি সংস্থাগুলোর ওয়েবসাইটের মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। ওয়েবসাইটটিতে বলা হয়েছে, ‘সরকারি কর্মচারী এবং ছাত্ররা রোজা এবং অন্যান্য ধর্মীয় আচরানাদি পালন করতে পারবে না।’ এর আগে শিনজিয়াংয়ের স্থানীয় সরকারি কর্মচারীদের রোজা রাখা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ। এ বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ‘রোজা রাখলে স্বাস্থ্যের ক্ষতি হয়।’ দেশটির সরকারি বোজৌ রেডিও এবং টিভি ইউনিভার্সিটিতে প্রচারিত খবরে বলা হয়, ‘আমরা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে, তাদেরকে রোজা রাখার অনুমতি দেয়া হয়নি। আমরা দলীয় সদস্য, শিক্ষক এবং তরুণদের ওপর এই নিষেধাজ্ঞা বলবৎ করছি।’ পশ্চিম শিনজিয়াংয়ের কারাকাশ কাউন্টির একটি আবহাওয়া দপ্তর তাদের ওয়েবসাইটে বলেছে, উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বর্তমান ও অবসরপ্রাপ্ত সব কর্মীকে রোজা না রাখতে বলা হচ্ছে। গত কয়েক দিন এভাবেই সরকারের বিভিন্ন ওয়েবসাইটে পোস্ট করা নোটিশে রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রোজা রাখার ওপর এই নিষেধাজ্ঞার আদেশটি বেইজিংয়ের পাবলিক সিকিউরিটি ব্যুরো থেকে এসেছে। চীনা কমিউনিস্ট পার্টি ও শিনজিয়াংয়ের স্থানীয় সরকার বিচ্ছিন্নতাবাদের আশঙ্কায় বড় প্রার্থনাসভা ও সমবেশকে নিরুৎসাহিত করে আসছে। 

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার