খালেদার ইফতারে যাচ্ছেন না শেখ হাসিনা!

Shekh Hasina_Khaleda_Swadeshnews24বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে আয়োজিত খালেদা জিয়ার ইফতার মাহফিলে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর বুধবারের চারটি কর্মসূচির মধ্যে বিএনপি চেয়ারপার্সনের ইফতার মাহফিলে যোগ দেওয়ার কর্মসূচিটি নেই। 

প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইফতার মাহফিলে যোগ দিবেন কিনা জানতে চাইলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বাংলানিউজকে বলেন, বিষয়টি তার জানা নাই। 

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলও এ বিষয়ে জানেন না বলে জানান। 

বুধবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে খালেদা জিয়ার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে মঙ্গলবার সকালে খালেদা জিয়ার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ইফতারির দাওয়াত দেওয়া হয়।
 
বিএনপির সহদপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিন ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার ইফতারের আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
 
বিএনপির ইফতার মাহফিলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ছাড়াও দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ দলের প্রেসিডিয়াম সদস্যদের ইফতারের আমন্ত্রণ জানানো হয়। 

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।