জাপানকে সাপোর্ট করবো আজ- ফাহমিদা নবী

28459_e3ফুটবল জনপ্রিয় একটি খেলা। বিশ্বকাপ এলেই আমাদের দেশেও এর প্রভাব পড়ে প্রবলভাবে। এবারও পড়েছে। চারদিকে আর্জেন্টিনা-ব্রাজিল-ইতালি-জার্মানির পতাকা উড়ছে। ভালই লাগছে। অন্যরকম একটি আমেজ। আমার ঘরেও কিন্তু সেই ফুটবলের আবহের ছোঁয়া লেগেছে। বীরবল (সামিনা চৌধুরীর ছেলে) আর্জেন্টিনা করে। তাই আমিও আর্জেন্টিনাকেই সাপোর্ট করছি। ওর সঙ্গে খেলা দেখতে ভালই লাগছে। আগে ম্যারাডোনা এবং এখন মেসির জাদুর ওপর ভর করেই এগিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। এবারও বেশ ভাল খেলছে তারা। তবে আমার মেয়ে আনমোল ব্রাজিলের সাপোর্টার। তাই ব্রাজিলের শেষ খেলাটা দেখা হয়েছে ওর সঙ্গে রাত জেগে। হাড্ডাহাড্ডি একটা লড়াই ছিল। যদিও ফলাফল ছিল গোলশূন্য ড্র। পুরো ম্যাচটিই আসলে ছিল ম্যাক্সিকান গোলকিপারের। বেশ ভাল লেগেছে খেলাটি। তবে আমার মেয়ের মন বেশ খারাপ হয়েছে সেদিন। কারণ ও অনেক আশা করে ছিল ব্রাজিল জিতবে। সে যাই হোক, আশা করছি আর্জেন্টিনাই এবার বিশ্বকাপ নেবে। মনেপ্রাণে এটাই চাই। আজকের জাপান-চিলির খেলাই আমি অবশ্যই জাপানকে সাপোর্ট করবো। কারণ ওরা এশিয়ান দল। এর আগের ম্যাচটিতে যদিও হেরেছে তারা। তবে এবার তারা নিজেদের আসল রূপে ফিরে ম্যাচটি জিততে পারবে বলেই আশা রাখি। আমি আসলে সময়ের অভাবে সব খেলা দেখতে পারি না। তবে বড় দলগুলোর খেলা দেখার চেষ্টা করবো এবার। বিশেষ করে আর্জেন্টিনার খেলা মিস করবো না। মেসির জাদু বারবার দেখতে চাই। দেখা যাক কি হয়।

আরো দেখুন

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

অভিনেত্রী পরীমনি কর্তৃক ঢাকায় সাংবাদিককে গালিগালাজ ও সাংবাদিক সম্পর্কে খারাপ মন্তব্য প্রত্যাহার এবং পরীমনিকে

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

আফ্রিকা মহাদেশ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ২১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন মশাল আলোর প্রতিষ্ঠাতা তানজিল আমীন শুভ

স্বেচ্ছাসেবী সংগঠন মশাল আলোর মাধ্যমে সমাজসেবামূলক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ডায়ানা অ্যাওয়ার্ড

ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক সালাম, সদস্যসচিব রবিন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে

শ্রীলঙ্কার ফ্যাশন উইকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডিজাইনার আফরোজা সিদ্দিকী রোজা

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শ্রীলঙ্কার মর্যাদাপূর্ণ ‘Fashion Week