১৫ই জুন মানাউসে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইতালি। এ নিয়ে ইতালি কোচ সিজার প্রানদেলি ব্যস্ত রণকৌশল সাজাতে! ইংলিশদের ঘায়েল করতে সম্ভাব্য রণকৌশল নিয়ে ব্যস্ত বুফন পিরলোরাও। সবার মাথায় যখন বিশ্বকাপ, তখন মারিও বালোতেল্লির ভাবনা বিয়ে নিয়ে। নিজের টুইটারে বান্ধবী ফ্যানি নেগুয়েশাকে বিয়ের ঘোষণা দিয়েছেন। অবশ্য বালোতেল্লির সঙ্গে নেগুয়েশার সম্পর্কটা অনেক দিনের পুরনো! সম্পর্কের গ্রাফে ওঠা-নামাটা এ দু’জনের মধ্যে একটু বেশিই ছিল। এবার সম্পর্ক স্থায়ীকরণে উদ্যোগ নিয়েছে এ জুটি। ইতালিয়ান স্ট্রাইকার বেলজিয়ামের মডেলের উদ্দেশে ইংরেজি-ইতালি ভাষায় টুইটারে লিখেছেন, ‘সে ‘হ্যাঁ’ বলেছে…জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মতি। এটিই আমার প্রশ্ন ছিল! তোমাকে ভালোবাসি। একই সঙ্গে শুভ জন্মদিন! স্ত্রীকে বড্ড ভালোবাসি।’ রিও ডি জেনিরোতে প্রিয়তমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন মিলান তারকা। এরপর প্রিয় মুহূর্তের ছবিও ইনস্টগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন। সেই পোস্টের দারুণ জবাব দিয়েছেন নেগুয়েশা, ‘জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মতি জানিয়েছি। আমার জন্মদিনে এটিই ছিল সবচেয়ে বড় উপহার। তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তুমি অনন্য স্বামী।’ অবশ্য দু’জনের কোথায়, কবে, কখন বিয়ে হবে, সেটি এখনও জানা যায়নি।
আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা