দিলীপ কুমারের আত্মজীবনীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারার মেলা

27422_e6সাধারণত পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছাড়া একসঙ্গে এতো তারকাকে  কোথাও  দেখা যায় না। যেমনটা দেখা গেছে মুম্বইয়ে ৯ই জুন রাতে ‘দ্য সাবস্ট্যান্স এন্ড দ্য শ্যাডো’ নামে দিলীপ কুমারের আত্মজীবনীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে। দিলীপ কুমারের বর্ণিল জীবন বই আকারে বের হচ্ছে। তাই এর  প্রকাশনা অনুষ্ঠানে আলো ছড়াতে হাজির হয়েছিলেন বলিউডের একগুচ্ছ তারকা। বইটি লিখেছেন উদয় তারা নায়ার। শুরু থেকে শেষ পর্যন্ত তারকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয় উৎসব। ৯১ বছর বয়সী দিলীপ কুমার হুইল চেয়ারে চড়েই মঞ্চে ওঠেন। তাকে সঙ্গ দেন সহধর্মিণী সায়রা 
বানু। এরপর আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক খোলেন ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও আমির খান। তাদের পাশে ছিলেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ও গীতিকার জাভেদ আখতার। ‘নয়া দৌড়’, ‘দেবদাস’ ছবিগুলোতে কাজ করা দিলীপ কুমারের সহশিল্পী বৈজয়ন্তীমালাও এসেছিলেন। মঞ্চে অন্যদের মাঝে মাধুরী দীক্ষিত ও প্রিয়াঙ্কা চোপড়াকে আলাদাভাবে চোখে পড়েছে। তিন প্রজন্মের এই তিন অভিনেত্রী শুরুতে প্রদীপ প্রজ্বলন করেন। অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে ছিলেন নির্মাতা করণ জোহর। অনুষ্ঠানে প্রিয় দিলীপ কুমারকে অভিনন্দন জানাতে আরও এসেছিলেন রীতেশ দেশমুখ, জিতেন্দ্র, জিনাত আমান, সঞ্জয়লীলা বনশালী, জাভেদ আখতার, শান, পঙ্কজ উদাস, মন্দিরা বেদি, জনি লিভারসহ অনেকে

আরো দেখুন

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে