আড়ালে পূর্ণিমা

27429_e1কন্যা সন্তানের মা হওয়ার পর থেকেই চিত্রনায়িকা পূর্ণিমার মন ভাল থাকছে না। জন্মের সময় কন্যার ওজম কম থাকা নিয়ে খুব টেনশনে কেটেছে কয়েকটা দিন। এখন প্রচ- গরমের কারণে নানা রকম সমস্যায় ভুগছে পূর্ণিমার নাড়িছেঁড়া ধন। এ নিয়ে প্রথম মা হওয়া পূর্ণিমার মন সবসময়ই খারাপ থাকছে। এতোটাই খারাপ থাকছে যে, নিজের ঘর থেকেই বের হন না তিনি। প্রয়োজন ছাড়া কারও সঙ্গে কথা বলেন না। এমনকি তার মা-বোনের সঙ্গেও সম্পর্ক তেমন ভাল যাচ্ছে না। নিজেকে আড়াল করে রাখছেন। অনেকেই ধারণা করেছিলেন মা হওয়ার পর পূর্ণিমা ঈদের জন্য ছোটপর্দায় কিছু কাজ করবেন। কিন্তু পূর্ণিমা সেটাও পারছেন না। নিজেকে আড়াল করে রাখছেন। মুঠোফোনটাও নিজের প্রয়োজন ছাড়া ব্যবহার করেন না।
পূর্ণিমার সঙ্গে যোগাযোগেরও কোন সুযোগ নেই কারোর। নিজেকে এভাবে আড়াল করার পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে এমন প্রশ্ন তার এক সময়ের ঘনিষ্ঠজনদের। কারণ, পূর্ণিমা মা হওয়ার পূর্বে জানিয়েছিলেন, সন্তানের আকিকা করবেন সবাইকে দাওয়াত দিয়ে। সুন্দর একটা নাম রেখে সবাইকে জানান দেবেন। কিন্তু কিছুই তিনি এখন পর্যন্ত করতে পারেননি। 
পূর্ণিমার মা নাতনীকে ‘জানু’ বলে ডাকেন। এর বাইরে আর কোন নাম রাখা হয়েছে কিনা তা নানী নিজেও নিশ্চিত করতে পারলেন না। আকিকা কবে হবে, কোথায় হবে, ঢাকায় না চট্টগ্রামে- এগুলোও নিশ্চিত হয়নি। হয়ে গেলেও সেটা কেন গোপন রাখা হলো কিছুই জানা যায়নি। পূর্ণিমার সত্যিই মন খারাপ নাকি মন খারাপের অভিনয় করে নিজেকে সবার কাছ থেকে দূরে রাখতে চাইছেন এমন প্রশ্ন এখন পুরো চলচ্চিত্রের। উত্তর জানতে পূর্ণিমার মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটা আর ব্যবহৃত হচ্ছে না বলে অপর প্রান্ত থেকে জানানো হয়।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।