পাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে মা ও ছেলেসহ ছয় জন নিহত হয়েছেন।
সোমবার রাত ৮ টার দিকে চাঁপাইনবাবগঞ্জে সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় কালবৈশাখি ঝড় শুরু হলে বজ্রপাতে তাদের মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
সদর উপজেলায় নিহতরা হলেন, বালিয়াডাঙ্গা গ্রামের মশিউর রহমানের ছেলে আয়েশ উদ্দীন (৫০), ইসলামপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মোস্তফার ছেলে আমিরুল (২০)।
শিবগঞ্জে পৌর এলাকার বিরাহিমপুর গ্রামের রুহুলের স্ত্রী মোছা. শিরিন আক্তার (২৪) ও তার ছেলে আবু সায়িদ (৩), চককিত্তি ইউনিয়নের লাউঘাটা গ্রামের মো. মনজুর আলীর ছেলে মো. সাদিকুল ইসলাম (৪০) ।
গোমস্তাপুর উপজেলায় আলীনগর ইউপির ইমামনগর গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে আরিফ (৪৭)।
শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি জসিমউদ্দীন ও নিহতদের পরিবারের সদস্যরা নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন
মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’