নাইজেরিয়ায় বোকো হারামের ৫০ সদস্যকে হত্যা

Nigeria_1_639417591ঢাকা: নাইজেরিয়ায় চরম ইসলামী জঙ্গি সংগঠনের ৫০ সদস্যকে হত্যা করেছে সে দেশের সেনাবাহিনী।

সোমবার দেশটির উত্তর-পূর্ব প্রদেশ বরনোতে সেনাবাহিনী অভিযান চালিয়ে এদের হত্যা করে।

নাইজেরিয়ার সেনা মুখপাত্র ক্রিস ওলুকোলেড সংবাদমাধ্যমকে জানান, সেনা অভিযান চলাকালে উত্তর-পূর্ব প্রদেশে সন্দেহভাজন জঙ্গিদের একটি হামলা সেনাসদস্যরা ব্যর্থ করে দেয়।

তিনি জানান, সেনাসদস্যরা সফলতার সঙ্গে বরনো ও অ্যাডামাওয়া প্রদেশে সপ্তাহব্যাপী অভিযান পরিচালনা করে আসছে।

ক্রিস ওলুকোলেড জানান,  জঙ্গিরা বিলটা, বরনো প্রদেশে নির্দিষ্ট জনগোষ্ঠীর ওপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে।

তিনি জানান, শনিবার রাত থেকে জঙ্গিদের হামলার পর থেকে সেনা অভিযান শুরু হয়।

তিনি আরো জানান, সেনা অভিযানে সন্ত্রাসীদের তীব্র বন্দুকযুদ্ধ হয়েছে। এতে ৫০ জন সন্ত্রাসী নিহত হয়েছে এবং সেই সঙ্গে তাদের কাছ থেকে ৩০টি রাইফেল, ৩৬টি হ্যান্ড গ্রেনেড, সাতটি মেশিন গান ও ১১টি রকেটচালিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

এ অভিযানে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। 

২০০৯ সাল থেকে বোকো হারাম নামে চরম ইসলামী জঙ্গি সংগঠন নাইজেরিয়ায় নিরাপত্তা হুমকি সৃষ্টি করেছে। গত তিন মাসে তারা কয়েকশ গ্রামবাসীকে হত্যা করেছে। মে মাসে অন্তত ১০০ জন গ্রামবাসী হতাহত হন।

বোকো হারাম অর্থ পশ্চিমা শিক্ষা হারাম। এই সংগঠনটি নাইজেরিয়ায় ইসলামী শরিয়া আইন চালুর জন্য সশ্রস্ত্র হামলা চালিয়ে আসছে। তাদের হামলার শিকার মূলত স্কুলছাত্রীরা। 

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার