বাতাস চালিত মোটর সাইকেলের উদ্ভাবন করেেছ শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।

batas motor cycle
হবিগঞ্জে বাংলাদেশের প্রথম বাতাস
চালিত মোটর সাইকেলের উদ্ভাবন হয়েছে। এ
সাইকেল চালাতে লাগবে না তেল-পেট্টোল।
শুধুমাত্র বাতাসের উপর ভর করেই
চলবে পরিবেশ বান্ধব এ সাইকেল। হবিগঞ্জ
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এলাকায়
বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে বাতাস
চালিত এ মোটর সাইকেলে চড়েন এর উদ্ভাবক
হাফেজ মোঃ নুরুজ্জামান।
হাফেজ নুরুজ্জামান হবিগঞ্জ সদর
উপজেলার রিচি গ্রামের কৃষক সৈয়দ আলী ও
রোকেয়া বেগমের ছেলে। ৩ ভাই, ৩ বোনের
মধ্যে নুরুজ্জামান সবার ছোট।
তিনি চট্টগ্রামের শ্যামলী আইডিয়াল পলিটেকনিক
ইনস্টিটিউটের অটো মোবাইল
ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের
ছাত্র।
উদ্ভাবক নুরুজ্জামান জানান- কাঠ,
লোহা ও এলুমিনিয়াম দিয়ে ৮০ কিলোমিটার
গতির বাতাস চালিত এ
সাইকেলটি তৈরী করা হয়েছে। এ সাইকেল
চালাতে প্রতি কিলোমিটারে খরচ পড়বে ৯১
পয়সা।
সাইকেলটি চালাতে জ্বালানী তেলের
প্রয়োজন পড়বে না। হাইড্রোলিক্স
মেকানিজম সংযুক্ত গিয়ার বক্স
প্রযুক্তির
মাধ্যমে একটি সিলিন্ডারে বাতাস
(হাওয়া) সঞ্চিত হবে। পরে ওই বাতাসের
চাপে সাইকেলটি চলবে।
নুরুজ্জামান আরও জানান- ২০১১
ইংরেজী সনের মার্চ মাস
থেকে তিনি সাইকেল তৈরীতে হাত দেন।
এটি তৈরী করতে তার খরচ পড়েছে সাড়ে ৪ লাখ
টাকা।
তবে পূর্ণাঙ্গভাবে সরকারিভাবে বাজারজাত
শুরু হলে খরচ কমে আসবে ১ লাখ টাকায়। এ
ক্ষেত্রে তিনি তার উদ্ভাবিত মোটর
সাইকেল এর বাজারজাত করতে সরকারসহ
বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার
আহ্বান জানান। এ ব্যাপারে হবিগঞ্জ
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ
প্রকৌশলী হাবিবুর রহমান জানান-
সরকারি পৃষ্ঠপোষকতা পেলে উদ্ভাবক
নুরুজ্জামান আরও উন্নত প্রযুক্তির মোটর
সাইকেল তৈরী করতে পারবে।

 

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার