মৃত্যুর পর ঋতুপর্ণার দেহদান, শিল্পার চক্ষুদান

ShilpaShetty-Actress-Rituparna-311x186মৃত্যুতেই শেষ হয় জীবনের অধ্যায়। তাই মৃত্যুর পর নিজেদের দেহ কিংবা শরীরের বিভিন্ন অংশ দান করে যান অনেকেই। সেই তালিকায় নাম লিখিয়েছেন ভারতের জনপ্রিয় অভিনয়শিল্পীরাও।

সম্প্রতি মৃত্যুর পর নিজের দেহ দান করার অঙ্গীকার করেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আর মৃত্যুর পর নিজের চোখ দান করার কথা জানিয়েছেন বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠিও।

দেবদূত ঘোষ পরিচালিত তথ্যচিত্র ‘প্রাণ থেকে প্রাণ’-এর স্ক্রিনিং অনুষ্ঠানে যোগ দেন ঋতুপর্ণা। সেখানেই নিজের দেহদানের কথা জানান তিনি।

সিদ্ধান্তের পেছনে কারণও জানিয়েছেন ঋতুপর্ণা। তিনি বলেন, “আমাদের আশেপাশে বহু মানুষই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাই মৃত্যুর পর আমার দেহের কোনো অঙ্গ যদি কারো কাজে লাগে, তাহলে তো তাকে পুনর্জন্মই বলা যেতে পারে।”

কুসংস্কার ছেড়ে মানবজাতির সেবায় এভাবে কাজে আসতে সকলের প্রতি আহ্বানও জানান এ অভিনেত্রী।

অন্যদিকে মহরাষ্ট্রের আহমেদ নগর জেলার সোনাই গ্রামে বিখ্যাত মন্দির শানি শিংগানাপুরে গিয়ে মরণোত্তর চক্ষুদানের সিদ্ধান্ত নেন শিল্পা শেঠি। একটি এনজিওর অঙ্গীকারপত্রে এই মর্মে স্বাক্ষরও করেছেন তিনি।

শিল্পা বলেছেন, “মৃত্যুর পরে চোখ তো কোনো কাজেই লাগবে না। তার চেয়ে যদি ওই চোখ দিয়ে একজন দেখতে পান, তবে তা হবে এক দারুন তৃপ্তির বিষয়।”

শুধু শিল্পাই নন, কিছুদিন আগে একই এনজিওর সঙ্গে চক্ষুদানের চুক্তি করেছেন শিল্পার ছোটবোন শামিতা শেঠিও।

এর আগে মৃত্যুর পর চক্ষুদান করার অঙ্গীকার করেছেন বলিউডের বেশ কয়েকজন তারকা। এদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, আমির খান, জয়া বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, রানি মুখার্জি।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার