বাম মোর্চার বাজেট প্রত্যাখ্যান: ১০ জুন বিক্ষোভ

 

রাশেদ রাব্বি:
মহা বাগাড়ম্বর ও অতিকথনে দুষ্ট মন্তব্য করে ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। বাজেট প্রণয়নের পুরো প্রক্রিয়াকে চরম অগণতান্ত্রিক আখ্যায়িত করে আগামী ১০জুন বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে গণতান্ত্রিক বাম মোর্চা।
গতকাল রোববার রাজধানীর তোপখানা রোডের নির্মল সেন মিলনায়তনে বাজেটপরবর্তী সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক ও বাসদ (কনভেনশন প্রস্তুতি কমিটি) সদস্য শুভ্রাংসু চক্রবর্তী এ কর্মসূচি ঘোষণা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মাহবুব) এর কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন, ইউনাইটেড কমিউনিষ্ট লীগের নেতা মোশরেফা মিশুসহ মোর্চা নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেটে সরকার পরিচালনাতেই রাজস্ব খাতে (১ লক্ষ ৫৪ হাজার ২৪১ কোটি টাকা) ক্রমবর্ধমান ব্যয়বৃদ্ধি শ্বেতহস্তি পোষার মতো। সে তুলনায় ৮০ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট বা এডিপির আকার অপ্রতুলই বলা চলে। তাছাড়া সমরিক-বেসামরিক আমলা, আইন-শৃংখলঅ রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে খুশি রেখে বর্তমান সরকার তার অনৈতিক ক্ষমতা নিরাপদ রাখতেই এধরনের বাজেট প্রনয়ন করেছে বলে মন্তব্য করেন তারা। বক্তারা বলেন, যাদের টাকায় বাজেট বাস্তবায়ন হয় সেই সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য বাজেটে কোন সুস্পষ্ট বরাদ্ব নেই। এই বাজেট দুর্নীতি-লুটপাট নির্ভর কথিত প্রবৃদ্ধি কেন্দ্রীক ধনীদের বাজেট।
যারা সমালোচনা করেন তারা বাজেট এবং রাজনীতি বোঝন না আওয়ামী লীগের সাধারণ সম্পদক সৈয়দ আশরাফের এমন বক্তব্যের প্রেক্ষিতে মোর্চ নেতৃবৃন্দ বলেন, আমরা তার মতো সন্ত্রাসের রাজনীতি এবং লুটপাটের বাজেট সত্যিই বুঝিনা।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ ঘোষিত বাজেটের প্রতিবাদে আগামী ১০ জুন মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।

 

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।