নগরীর মাদকজোন হিসেবে খ্যাত বরিশাল কলোনিতে রোববার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দু’ঘণ্টা ধরে একটানা সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় তিনটি মাদক স্পট গুঁড়িয়ে দেয়া হয়। অভিযানকালে এক কেজি গাঁজাসহ মোট ২৪ জনকে আটক করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার শাহ মো. আব্দুর রউফ। শাহ মো. আব্দুর রউফ বাংলামেইলকে জানান, আটক ২৪ জনকে যাচাইবাছাইয়ের পর তাদের বিরুদ্ধে নগরীর সদরঘাট থানায় একটি মামলা দায়ের করা হবে।
আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক