ইইউ’র বাজারে নিষিদ্ধ ভারতীয় আম এখন বাংলাদেশে

image_80168_0ভারতের উড়িষ্যার আম আমদানিতে যখন ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা জারি করলো ঠিক তখনই ওই আম বাজার তৈরি করে নিল বাংলাদেশে। ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ফলের রাজা হিসেবে প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ ও ভারতের সব জায়গাতেই আম বেশ সমাদৃত। প্রচুর পরিমাণ আম উৎপাদনের কারণে এই দুই দেশই অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পরে বিদেশেও রফতানি করে। কিন্তু ভারতের রফতানিকৃত আমের চালানের সঙ্গে বিপুল পরিমাণ মাছি পাওয়ার কারণে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ভারতের আম আমদানিতে সদস্য দেশগুলোর প্রতি নিষেধাজ্ঞা জারি করে।

ইউরোপীয় ইউনিয়নের এই নিষেধাজ্ঞার ফলে ভারতের আম এখন আসছে বাংলাদেশে। ভারতের দুসেরি এবং আম্রপল্লি জাতের আমের প্রথম চালানটি গত শুক্রবার বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

আমের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য ভারত দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের ওপরেই নির্ভরশীল হয়ে আছে। চলতি মৌসুমেও রাজধানী দিল্লিসহ ভারতের অন্যান্য অঞ্চলে ৫০০ মেট্রিক টন আম রফতানি করবে উড়িষ্যা।

দেশটির উদ্যান পালনবিদ্যা অধিদফতরের পরিচালক সঞ্জীব চাধা জানান, পরীক্ষামূলকভাবে বাংলাদেশে আপাতত তিন মেট্রিক টন আম পাঠাচ্ছে ভারত। বাংলাদেশে ভারতের আমের চাহিদা ও বাজারের বিস্তার যাচাই করে প্রয়োজনে পরে ভারত আরো আম পাঠাবে বাংলাদেশে।

এদিকে দেশটির আলফাঁসো জাতের আমের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জারি হওয়ার পর দেশের অভ্যন্তরীণ চাহিদাসহ আন্তর্জাতিক চাহিদা মেটানোর জন্য আমের বাণিজ্যিকীকরণের ব্যাপারে কৌশলী হচ্ছে ভারত। বিশেষ করে আমের প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেটজাতকরণের ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরো দেখুন

মিরসরাইয়ে লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা পেয়েছেন বিপুল সংখ্যক রোগী। ক্যাম্পে

লোহাগড়ায় স্বাস্থ্য উপকরণ, প্রণোদনা চেক ও গাছের চারা বিতরণ

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কিশোরী সংঘের

ভাঙ্গা কে টুঙ্গিপাড়া বানাইতে পারবেন না-শহিদুল ইসলাম বাবুল

মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর প্রতিনিধি: গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সরকারি স্থাপনায়

লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের

আমতলী এলজিইডি’র হিসাব শাখায় আগুন!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে উপজেলা প্রকৌশলী দপ্তর (এলজিইডি) হিসাব শাখায়

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর স্মরণে মোমবাতি প্রজ্বলন, র‌্যালি ও আলোচনা সভা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর