১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান:

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এর অংশ হিসেবে মাদরাসায় কোরআন খতম, এতিমদের মাঝে খাবার বিতরণ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে দোয়া-মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের মাঝেও খাদ্য বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল ইসলাম খান নিখিলের নির্দেশনায় এসব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন স্বপন, সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার নেতৃত্বে এবং সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর উদ্যোগে সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে মাঠে থেকে কর্মসূচি সফল করছেন।

এরই ধারাবাহিকতায় মহানগর দক্ষিণের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডে যুবলীগের নেতাকর্মীরা শৃঙ্খলাবদ্ধভাবে পোস্টারিং, ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে শোক দিবসের তাৎপর্য তুলে ধরছেন। একই সঙ্গে দোয়া-মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছেন তারা।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা