আমতলীতে ওরশ থেকে ফেরার পথে শিশু নিহত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
গাজীকালু দরগাহর ওরশ থেকে ফেরার পথে শিশু জুনায়েদ (১২) অটো গাড়ীর নিচে চাপা পড়ে নিহত হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে আমতলী উপজেলার টেপুড়া বাজার সড়কের মোড়ে। ওই দিন বিকেলে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জানাগেছে, আমতলী উপজেলার হলদিয়া গাজী কালুর দরগায় গতকাল রবিবার রাতে বার্ষিক ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়। রাতভর চলে ওই ওরশ। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে ওই ওরশ থেকে একটি অটো গাড়ীতে বাড়ী ফিরছিল শিশু জুনায়েত। ওই অটোগাড়ী টেপুরা বাজার সড়কের মোড় ঘুরতে গিয়ে উল্টো খাদে পড়ে যায় এবং শিশুটি অটো গাড়ীর নিচে চাপা পড়ে। এতে শিশুটির মাথার খুলি ভেঙ্গে যায় এবং ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শিশু জুনায়েদের বাড়ী পার্শ্ববর্তী পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার নলুয়াবাগী গ্রামে। তার বাবার নাম আবু সায়েদ। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, সড়কের মোড় ঘুরতে গিয়ে অটো গাড়ী উল্টো খাদে পড়ে। ওই গাড়ীর নিচে চাপা পড়ে শিশুটির মাথার খুলি ভেঙ্গে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। আমতলী থানার ওসি (তদন্ত) সাইদুল ইসলাম বলেন, শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে