খালেদা জিয়ার প্রয়াণে ক্রীড়াঙ্গনজুড়ে শোকের ছায়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকে মুহ্যমান পুরো দেশ। এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। শোকের অংশ হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঘরোয়া ফুটবলের ম্যাচ স্থগিত করা হয়েছে।

দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ কাবাডি ফেডারেশন,শোক প্রকাশ করে। এছাড়া ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) শোক প্রকাশ করেছে।

শোক প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা শোক বার্তায় লেখেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানাচ্ছি। এই কঠিন সময়ে তার পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তার অবদান দেশের মানুষ স্মরণ করবে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

দেশের নাম্বার ওয়ান তারকা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান লেখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ইন্তেকাল করেছেন। এই শোকের মুহূর্তে তার পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তার রুহের মাগফিরাত দান করুন।

সাবেক দেশ সেরা ওপেনার তামিম ইকবাল তার অফিশিয়াল ফেসবুক পেজে লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীক। মহান আল্লাহ তার রুহের মাগফিরাত দান করুন।

সাবেক তারকা পেস বোলার রুবেল হোসেন লেখেন, আজ ভোর ৬টায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

তারকা ওপেনার লিটন দাস লেখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা।

উল্লেখ্য, আজ মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার