আমতলীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলীতে বিএনপির চেয়ার পার্সন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মঙ্গলবার বিকেলে হোটেল ২১ এর হলরুমে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ দোয়া মাহফিলের আযোজন করে।

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকিরের সভাপত্বি বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বরগুনা জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি মনোনিত বরগুনা-১ আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা। আমতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব তুহিন মৃধা ও পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জালাল আহম্মেদ খানের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম হুমায়ুন শাহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মামুন, পৌর বিএনপি ও যুবদলের সাবেক আহবায়ক মো. কবির উদ্দিন ফকির। সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম শানু, সাবেক যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন তালুকদার, আমতলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. মকবুল আহম্মেদ খান, বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদার, বিএনপির আমতলী উপজেলার সাবেক যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হিরু মৃধা ও সাবেক মুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম টারজানসহ বিএনরি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা শেষে বিএনপির চেয়ার পারর্সন তিন বারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। #

আরো দেখুন

পুত্র সন্তানের বাবা হয়ে আবেগাপ্লুত কন্ঠশিল্পী অন্তর রহমান, বললেন—‘মা থাকলে আজ কতটা খুশি হতেন!’

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়- সাইমুর রহমান: জনপ্রিয় কণ্ঠশিল্পী অন্তর রহমানের ঘর আলো করে এসেছে ফুটফুটে

সুলতানা আহমেদের নেতৃত্বে ধামরাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল, সক্রিয় ভূমিকা সাহিল সাগরের

**ধামরাই প্রতিনিধি:** বিএনপির মহিলা বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক

হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

জুলাই গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকূলে নতুন পাসপোর্ট চেয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত

‘মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে’— পরীমনিকে হিরো আলম

আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনার

বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাকুল, স্বদেশ নিউজ২৪.কম: বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার মান্যবর রাষ্ট্রদূত মি. মার্সেলো কার্লোস সেসা ১০ নভেম্বর,

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে