বাবা হয়ে তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আনলেন জেমস!

বাবা হয়েছেন জনপ্রিয় ব্যান্ড তারকা নগর বাউলখ্যাত মাহফুজ আনাম জেমস। পাত্রী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিন।চলতি বছরের জুনে জেমস-নামিয়া দম্পতির কোলজুড়ে আসে পুত্রসন্তান। নাম রাখা হয়েছে জিবরান আনাম।

জানা গেছে, ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে দেখা হয় নামিয়ার সঙ্গে। লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে দুজনের পরিচয়ের পর প্রেমের সম্পর্কে জড়ান তারা।পরিচয়ের এক বছর পর ২০২৪ সালের ১২ জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকায় তাদের বিয়ে হয়। ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে ভোর সাড়ে ৩টায় জন্ম হয় জিব্রানের। জেমসসহ পরিবারের অন্যান্য সদস্য তখন সঙ্গে ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর সন্তান নিয়ে দেশে ফেরেন তারা।

জেমসের তৃতীয় স্ত্রী নামিয়ার জন্ম যুক্তরাষ্ট্রে, তিনি জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন।

ব্যক্তিজীবনে এর আগে দুবার বিয়ে করেছেন জেমস। তার প্রথম স্ত্রী অভিনেত্রী রথি। ১৯৯১ সালে বিয়ের পর ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। ২০০০ সালে বেনজীর সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় জেমসের, এরপর আমেরিকায় গিয়ে তারা বিয়ে করেন। ২০১৪ সালে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বেনজীর সাজ্জাদের সঙ্গেও বিচ্ছেদ হয় জেমসের।

প্রথম পরিবারে জেমসের একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। আর দ্বিতীয় সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।

বাবা হওয়ার অনুভূতি ব্যক্ত করে জেমস বলেন, ‘এই অনুভূতি বলে বোঝানো সম্ভব না, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এতটুকু বলব আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন।’

আরো দেখুন

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত

নতুন করে লজ্জার রেকর্ড গড়ে হারল ভারত

নিউজিল্যান্ডের মাটিতে সিরিজের চতুর্থ ম্যাচে দারুণ বিপাকেই পড়েছে ভারত। অলআউট হয়েছে ৮৯ রানে। তাতে

আজ থেকে ৩০টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা

সরকার পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম শুরু করতে যাচ্ছে। তাদের খাদ্য ব্যয় কিছুটা

আ.লীগ আগুন দিচ্ছে, ঘি ঢালছে জামায়াত-এনসিপি: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

আওয়ামী লীগ দেশে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে এবং জামায়াত ও এনসিপি তাতে ঘি ঢালছে বলে মন্তব্য

হরমুজে এলপিজিবাহী জাহাজে বিস্ফোরণ

হরমুজ প্রণালির পূর্ব দিকে সমুদ্রে পেতে রাখা মাইনে আঘাত লেগে একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস

অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদো

পর্তুগাল জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপরই দিলেন বড় ঘোষণা। তিনি এবার