হাসিনাকে পালিয়ে যেতে আমরা বাধ্য করেছি: সাইফুল হক

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, এত বড় অভ্যুত্থান পৃথিবীর আর কোনো দেশে নজর নেই। ঘর থেকে বাইরে দেশে এদেশের বৃদ্ধ মা-বাবারা রাস্তায় নেমে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। মানুষগুলো জীবন দিতে রাস্তায় এসেছে। তাদের পরাজিত করার শক্তি কারো নেই। হাসিনার ১৬ বছরের জুলুমের বিরুদ্ধে লড়েছি। সব শেষ হাসিনাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি।

ছাত্র শ্রমিক জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নেতারা ও জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে ফিরে দেখা রক্তঝরা জুলাই আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক কথকতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হাসিনা দিনের আলোতে লাখ লাখ নেতাকর্মীকে বিপদে ফেলে পালিয়েছে। ১০০ বছর আগে লক্ষণ সেন এভাবে পালিয়েছিল। হাসিনার পালিয়ে যাওয়ার পর মন্ত্রী পরিষদের সদস্যরা, বায়তুল মোকাররম মসজিদের খতিব ও ইমাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অনেক বড় বড় নেতা পালিয়েছে।

জেলা বিপ্লবী ওয়ার্কার্স পাটির সভাপতি সাইফুর রেজা মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশীখা জামালী, আকবর খান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, এনসিপির যুগ্ম আহ্বায়ক আজাদ খান ভাসানী, ক্রীড়া সংগঠক আলী ইমাম তপন, জেলা ভাসানী যুবশক্তি পার্টির সভাপতি খোরশেদ আলম প্রমুখ।

আরো দেখুন

নারী উদ্যোক্তাদের পণ্য ও ব্র্যান্ড পরিচিতির নতুন মঞ্চ ‘সেবা গ্ল্যাম ফেস্ট ২০২৬’

নারী উদ্যোক্তাদের পণ্য, সৃজনশীলতা ও ব্যবসায়িক সম্ভাবনাকে নতুন ক্রেতা এবং গ্রাহকদের সামনে তুলে ধরতে

নড়াইলে বিনামুল্যে বীজ ও সার বিতরণের উদ্ধোধন

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির

মিরসরাইয়ে লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা পেয়েছেন বিপুল সংখ্যক রোগী। ক্যাম্পে

লোহাগড়ায় স্বাস্থ্য উপকরণ, প্রণোদনা চেক ও গাছের চারা বিতরণ

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কিশোরী সংঘের

ভাঙ্গা কে টুঙ্গিপাড়া বানাইতে পারবেন না-শহিদুল ইসলাম বাবুল

মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর প্রতিনিধি: গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সরকারি স্থাপনায়

লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের