প্রধান উপদেষ্টার সর্বদলীয় বৈঠকে যাচ্ছেন যে নেতারা

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দলের সঙ্গে আজ রোববার বৈঠক করবেন। এদিন বিকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

রোববার বিকেলে দুদফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হবে বিকেল ৫টায়। আর দ্বিতীয় দফায় বৈঠক হবে সন্ধ্যা ৬টায়।

প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন –

১। কর্নেল (অবঃ) অলি আহমেদ, বীর বিক্রম

২। মাহমুদুর রহমান মান্না

৩। সাইফুল হক

৪। জুনায়েদ সাকী

৫। হাসনাত কাইয়ুম

৬। মুজিবর রহমান মঞ্জু

৭। মুজাহিদুল ইসলাম সেলিম

৮। খালেকুজ্জামান ভূঁইয়া

৯। টিপু বিশ্বাস

১০। শেখ রফিকুল ইসলাম বাবলু

১১। শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন –

১। মাওলানা সাদিকুর রহমান

২। মাওলানা রেজাউল করিম

৩। মাওলানা মামুনুল হক

৪। মাওলানা আহমেদ আব্দুল কাদের

৫। মাওলানা আজিজুল হক ইসলামাবাদি

৬। মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

৭। নুরুল হক নূর

৮। মাওলানা মুসা বিন ইজহার

৯। মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি

এর আগে, শনিবার রাতে তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। ভিন্ন ভিন্ন এই বৈঠকে প্রথমে অংশ নেয় বিএনপি। এরপর জামায়াতে ইসলামী ও তরুণ রাজনৈতিক দল এনসিপি।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।