জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। শনিবার সকাল ১০টায় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল উপস্থিত রয়েছেন। এ ছাড়া ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজসহ অন্য সদস্যরা উপস্থিত রয়েছেন।

বৈঠকে এনসিপির প্রতিনিধি দলের মধ্যে আরো রয়েছেন-সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ আরো দুজন।

এর আগে গত বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপি।

আরো দেখুন

ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক

*ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক* বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ

এক বছরে ইনোভার, দেশজুড়ে ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত হয়েছে ৪০০টির বেশি পণ্য

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার এক বছর পূর্ণ করেছে। ২০২৫

বরগুনায় জাতীয় সমবায় দিবস ও সমবায় পণ্য মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বরগুনায় জাতীয় সমবায় দিবস ও দিন ব্যাপী সমবায় পণ্য

নদীলিপি’র তৃতীয় সন্ধ্যায় পার্থ বড়ুয়া, আহমেদ নেওয়াজ ও পিলু খানের প্রাণবন্ত আড্ডা

‘নদীলিপি’র তৃতীয় সন্ধ্যায় শিল্প, সংগীত ও স্মৃতির মেলবন্ধন: পার্থ বড়ুয়া, আহমেদ নেওয়াজ ও পিলু

৭ নভেম্বরের সিপাহী বিপ্লব রাজনৈতিক ইতিহাসের টার্নিং পয়েন্ট : ডাঃ ইরান

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে বাংলাদেশ লেবার পার্টির গভীর শোক প্রকাশ

সৌদি আরবের মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭