আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় বিক্ষোভ

ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছেন প্রতিবাদী ছাত্র-জনতা। শুক্রবার বিকাল ৫টায় উত্তরার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিলে অংশ নেন জুলাই আন্দোলনের কয়েকশ শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুলাই গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং আওয়ামী সন্ত্রাসীদের আইনের আওতায় না আনতে পারার কারণে তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। উত্তরাসহ ঢাকার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সন্ত্রাসীদের মিছিল এরই স্পষ্ট ইঙ্গিত।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখা জুলাই রেভুলেশন অ্যালায়েন্স সংগঠক লাবিব মুহান্নাদ বলেন, আমাদের একটাই দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না, শহিদদের আত্মা শান্তি পাবে না।

বিক্ষোভ মিছিলে তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা সরদার রিয়াদ বলেন, আজ যদি আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নিত তাহলে ওরা রাস্তায় আসার সাহস পেত না। আমরা চাই জুলাই গণহত্যায় জড়িত এসব অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হোক এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হোক।

এ সময় মিছিলটি ঢাকা-বিমানবন্দর মহাসড়কের হাউজ বিল্ডিং, আজমপুর, রাজলক্ষ্মী, জসিমউদ্দিনসহ উত্তরার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে বিএনএস সেন্টারে এসে শেষ হয়।

এদিকে, আওয়ামী লীগের ওই ঝটিকা মিছিলের প্রতিবাদে রাতে ঢাকা মহানগর উত্তর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে প্রতিবাদ মিছিল করতে দেখা গেছে। এ সময় আওয়ামী লীগ প্রতিহতের ডাক দিয়ে বিএনপি নেতাকর্মীরা স্লোগান দেন।

ভোরে বিমানবন্দর ও উত্তরার দুটি স্থানে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। উত্তরখান থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি আতিকুর রহমান মুরাদের নেতৃত্বে ওই মিছিল হয় বলে জানা গেছে। মিছিলে ঢাকা-১৮ আসনের সাবেক এমপি ও উত্তরায় ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্ব দেওয়া হাবিব হাসানের অনুসারীদের দেখা গেছে।

এরই প্রতিবাদে উত্তরায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় ছাত্র-জনতা ও রাজনৈতিক অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা