প্রশাসনের ওপর দুটো জিনিস ভর করেছে: আলাল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এ সরকার রুটিন কাজ ছাড়া কিছুই করতে পারবে না।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার সকালে যুব সমাবেশে তিনি এ কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বর্তমান প্রশাসনের ওপর দুইটা জিনিস ভর করেছে খুব বেশি করে। একটা হচ্ছে, ঠিক অফিস টাইমের মধ্যে অফিসটা করে কোনো রকমের বাড়ি চলে যাওয়া। আরেকটা হচ্ছে, কোনো ফাইল যদি সামনে আসে সেই ফাইলটাকে বিলম্ব করে করে কোনো রকম নিজে এখান থেকে সরে গিয়ে আরেক জনের ঘাড়ে চাপিয়ে দেওয়া, এ কারণে সব কাজ স্থবির হয়ে গেছে।

বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের আহ্বায়ক কামাল আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব দেলোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আবদুল কালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আসিফা সুলতানা রুমা বক্তব্য রাখেন।

আরো দেখুন

মিরসরাইয়ে লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা পেয়েছেন বিপুল সংখ্যক রোগী। ক্যাম্পে

লোহাগড়ায় স্বাস্থ্য উপকরণ, প্রণোদনা চেক ও গাছের চারা বিতরণ

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কিশোরী সংঘের

ভাঙ্গা কে টুঙ্গিপাড়া বানাইতে পারবেন না-শহিদুল ইসলাম বাবুল

মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর প্রতিনিধি: গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সরকারি স্থাপনায়

লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের

আমতলী এলজিইডি’র হিসাব শাখায় আগুন!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে উপজেলা প্রকৌশলী দপ্তর (এলজিইডি) হিসাব শাখায়

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর স্মরণে মোমবাতি প্রজ্বলন, র‌্যালি ও আলোচনা সভা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর