নির্যাতিত মুসলমানদের রক্ষায় সম্মিলিত মুসলিম সেনাবাহিনী গঠনের দাবি

ফিলিস্তিন, ভারত, কাশ্মীর ও আরাকানের নির্যাতিত মজলুম মুসলমানদের জাতিগত নিপীড়ন থেকে রক্ষায় সম্মিলিত মুসলিম সেনাবাহিনী গঠনের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে বিক্ষোভ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ।

শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে দলটির নেতাকর্মীদের সঙ্গে বিপুলসংখ্যক মুসল্লি যোগ দেন।

তারা ‘ফ্রি ফ্রি, প্যালেস্টাইন’, ‘ফ্রি ফ্রি, আরাকান’, ‘ফ্রি ফ্রি, কাশ্মীর’, ‘বিশ্ববাসী এক হও, গাজা দখল রুখে দাও’, ‘দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো’, ‘ইসরাইলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ভারতের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘মিয়ানমারের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ প্রভৃতি স্লোগান দেন।

জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ।

বিক্ষোভে মোহাম্মদ শামসুদ্দিন বলেন, মুসলিম উম্মাহকে রক্ষায় ব্যর্থ ওআইসিকে বাদ দিয়ে মুসলিম উম্মাহ পরিষদ গঠন করে বিশ্ব মুসলিম সেনাবাহিনী গঠন করতে হবে। মক্কা, মদিনা, মসজিদুল আকসাসহ বিশ্ব মুসলিমদের ওপর আক্রমণ রোধ করতে, গাজা-রাফা-আরাকান-কাশ্মীরের মুসলিমসহ যেখানেই মুসলিমদের ওপর নির্যাতন হবে সেখানেই এই বাহিনী ঝাঁপিয়ে পড়বে।

সাইয়েদ কুতুব বলেন, জাতীয় বিপ্লবী পরিষদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্বহাল করায় ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই। সেইসঙ্গে আমরা চাই বাংলাদেশ সরকার ফিলিস্তিনসহ ভারত, কাশ্মীর ও আরাকানের মুসলিমদের রক্ষায় জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামে নিয়মিত তৎপরতা চালাবে।

আব্দুল ওয়াহেদ বলেন, আমরা জাতীয় বিপ্লবী পরিষদ গত ৭ ফেব্রুয়ারি থেকে ফিলিস্তিনের মুক্তির জন্য এই বায়তুল মোকাররম প্রাঙ্গণে বিক্ষোভ করে আসছি। পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ লেখা পুনর্বহালের দাবিতে গত ১৪ ফেব্রুয়ারি দেওয়া একমাসের আলটিমেটাম শেষেও সরকারের পক্ষ থেকে সাড়া না পেয়ে আমরা ১৮ মার্চ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্মারকলিপি প্রদান করি। স্মারকলিপি গ্রহণকালীন আমাদেরকে দেওয়া কথা তিনি রক্ষা করায় তাকে জাতীয় বিপ্লবী পরিষদ ও দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই।

তিনি ফিলিস্তিন, ভারত, কাশ্মীর, আরাকানসহ সব নির্যাতিত মুসলিমদের রক্ষায় জাতীয় বিপ্লবী পরিষদের নিয়মিত বিক্ষোভে অংশগ্রহণের জন্য দেশবাসীকে আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াসিম আহমদ ও বায়েজিদ বোস্তামি; বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, সদস্য সচিব মুহিব মুশফিক খান, ও সহকারী সদস্য সচিব ফারজায়ান আহসান কৃতিত্ব; এবং ঢাকা মাদ্রাসা-ই-আলীয়ার আহ্বায়ক রাকিব মণ্ডল প্রমুখ।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা