এজেন্ডা বাড়ালে বেকায়দায় পড়বে অর্ন্তবর্তী সরকার

এজেন্ডা বাড়ালে অর্ন্তবর্তী সরকার বেকায়দায় পড়বে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী। তিনি বলেছেন, ‘এ সরকারের অন্যতম এবং প্রধান দায়িত্ব হচ্ছে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া। এর বাহিরে এজেন্ডা বাড়ালে কিন্তু আপনারাও (অন্তর্বর্তী সরকার) বেকায়দায় পড়বেন। তখন আপনাদেরকে উদ্ধার করার জন্য ভারত এগিয়ে আসবে না। জনগণও আপনাদের কোলে তুলবে না।

মঙ্গলবার রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের ২-৩ বার বৈঠক হয়েছে। সেখানে আমরা বলেছি এজেন্ডা কমানোর জন্য। এতো আলোচ্য কার্যসূচি নিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করতে পারে না। এটার নামই হচ্ছে অন্তর্ববর্তী সরকার। ক্ষণস্থায়ী একটি গভর্মেন্ট। ’

তিনি আরও বলেন, ‘শুধু ইসি পুনর্গঠন করলে হবে না। বিগত দিনের নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে সে সকল জায়গায় প্রয়োজনীয় সংস্কার করতে হবে। নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করাই হবে জননন্দিত কাজ। কমিশন গঠন করে এজেন্ডা যত বড় করবেন ততই আপনারা বিপদে পড়বেন। কারণ বাংলাদেশের জনগণ পেটে ভাতে যদি সুখে না থাকে তাহলে আপনিও (অন্তর্বর্তী সরকার) সুখে থাকতে পারবেন না। ’

আরো দেখুন

নড়াইলে ১ হাজার ইয়াবাসহ মামা-ভাগ্নে আটক

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইল সদর উপজেলায় ১ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি

হৃদয়ের রেকর্ডের ম্যাচে ড্র, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

সিলেট টেস্টের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ৩৬৯ রান। হাতে ছিল

পূর্বনির্ধারিত সময়েই হবে ঢাবির ভর্তি পরীক্ষা, আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

কোম্পানীগঞ্জে গ্যাসক্ষেত্রের জমির ক্ষতিপূরণ, সংযোগ ও চাকরির দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমির ন্যায্য মূল্য ও ক্ষতিপূরণ পরিশোধ, স্থানীয় বাসিন্দাদের

সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

অভিনেত্রী পরীমনি কর্তৃক ঢাকায় সাংবাদিককে গালিগালাজ ও সাংবাদিক সম্পর্কে খারাপ মন্তব্য প্রত্যাহার এবং পরীমনিকে