জ্যোতিষীর দুঃসংবাদ, পাকিস্তানের বিপক্ষে হার ঠেকাতে ভারতে প্রার্থনা

চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে আজ দুবাইয়ে মাঠে নামছে ভারত-পাকিস্তান। তুমুল উত্তেজনাকর এই ম্যাচটির সঙ্গে জড়িয়ে আত্মমর্যাদা ও ইতিহাস। তাই যেকোনো মূল্যে এই ম্যাচে জয় চায় দুদলই। তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে খেলতেও এই ম্যাচে জয় প্রয়োজন দুদলের। তাই জমজমাট এক ম্যাচ দেখার অপেক্ষায় এখন গোটা বিশ্ব।

তুমুল উত্তেজনাকর এই ম্যাচের আগে অবশ্য ভারতকে দুঃসংবাদই দিয়েছে জ্যোতিষী। যা জানার পর পাকিস্তানের বিপক্ষে হার এড়াতে ভারতে প্রার্থনায় বসেছে বহু মানুষ।

এমনিতেও বড় ম্যাচের আগে প্রার্থনায় বসতে দেখা যায় ভারতীয়দের। এবারও এর ব্যতিক্রম হয়নি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে জয় পেতে কলকাতায় ভারতীয় সমর্থকরা বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

এক্সে এএনআইয়ের দেওয়া এক ভিডিওতে দেখা যায়, ভারতীয় সমর্থকরা বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন। যাকে তারা নাম দিয়েছেন ‘হাভান সেরিমনি’। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মোকাবিলা করেছিল ভারত। সেই ম্যাচের আগেও ভারানসিতে একইভাবে প্রার্থনার আয়োজন করেছিল ভারতীয় সমর্থকরা। পরে ম্যাচেও যার ফল পেয়েছে ভারত। ৬ উইকেটের ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে রোহিত শর্মার দল। এবার পাকিস্তান ম্যাচেও একই পন্থা অবলম্বন করেছে দলটি।

তবে এই ম্যাচের আগে রোহিতদের দুঃসংবাদ দিয়েছেন এক ভারতীয় জ্যোতিষী। যিনি মহাকুম্ভের ভাইরাল আইআইটি বাবা নামে পরিচিত, মূল নাম অভয় সিং।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলা হয়েছে, মহাকুম্ভ মেলা চলাকালে এক সাক্ষাৎকারে আইআইটি বাবা অভয় সিং বলেন, ‘আমি তোমাদের আগে থেকে বলছি, এবার ভারত জিতবে না।’ যা শুনে ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। তবে তিনি তার বক্তব্যে অবিচল। তাকে পরবর্তীতে এ নিয়ে ফের প্রশ্ন করা হলে বলেন, ‘আমি যখন বলে দিয়েছি ভারত জিতবে না, তখন জিতবে না।’

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে– অভয় সিং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (আইআইটি) অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। এরপর উচ্চ বেতনের চাকরি ছেড়ে তিনি বেছে নিয়েছেন আধ্যাত্মিক পথ। এবারের মহাকুম্ভের অন্যতম আকর্ষণও ছিলেন তিনি। তবে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তার ভবিষ্যদ্বাণী নিয়ে হাস্যরসে মেতেছেন নেটিজেনরা। সামাজিক মাধ্যমে একজন লিখেছেন, ‘সে বিশ্বাস করে কর্মফলে, আমরা বিশ্বাস করি রোহিত শর্মাকে।’

এখন দেখার অপেক্ষা সত্যিই ফলে কিনা ভাইরাই এই জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী। সেই উত্তর অবশ্য মিলবে দ্রুতই। আর কিছুক্ষণ পরই মাঠে নামতে যাচ্ছে দুদল।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার