ওরসকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

মাধবপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয় বিএনপির স্থানীয় একটি কার্যালয়। শুক্রবার রাতে উপজেলার কালিকাপুর বাজারে এ ঘটনা ঘটে। ওরস পালনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আহতেরা হলেন- অ্যাডভোকেট সাজিদুর রহমান সজল (৪২), মোশাহিদ (৪২), সাজু (৩২), সাদেক (৩২), মামুন (২৩), হুদয় (২০), রাহুল (২৫), ইব্রাহিম (৪০), সোহেল (২৫), আবু কালাম (৩০), জামিল চৌধুরি, মনির (২৩), তানভির (২২) ও সোহান (২৪)। বাকি আহত সাতজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ওরস পালনকে কেন্দ্র করে শুক্রবার রাত ৮টার দিকে বাঘাসুরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজিদুর রহমান সজল ও যুবদলনেতা নজরুল গাজীর লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে কয়েক দফায় ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এ সময় স্থানীয় বিএনপির একটি অফিস ভাঙচুর চালানো হয়। ভাঙা হয় বিএনপির শীর্ষ নেতৃত্বের ছবি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপি অফিস ভাঙচুরের জন্য পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে দুপক্ষ।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক। এ ঘটনায় কেউ এখনো অভিযোগ দেয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

আরো দেখুন

‘কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে’-শিশুশিল্পী সিমরিন লুবাবা

নিজের পুরোনো ছবি অনুমতি ছাড়া ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা

আমতলীতে স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত।। আমতলী (বরগুনা)

প্রতিনিধি।। আজ সকালে আমতলী উপজেলা পরিষদ হল রুমে দাতা সংস্থা কনসার্ণের এর সহযোগিতায় আরএমএনসিএএইচ

বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসর দিল সরকার

বাংলাদেশ বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে তাদের

প্রকৃতির স্নিগ্ধতায় শাড়ির মায়াবী সৌন্দর্য, বৃষ্টিভেজা মুহূর্তে মুগ্ধতার আবেশ

লাইফস্টাইল ডেস্ক: প্রকৃতির সবুজের মাঝে বৃষ্টিভেজা এক স্নিগ্ধ মুহূর্ত, আর তার সঙ্গে শাড়ির চিরচেনা

শাড়ির আভিজাত্যে বাঙালি নারীর সৌন্দর্য, ঐতিহ্য আর আধুনিকতার অনন্য মেলবন্ধন

লাইফস্টাইল ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: ফ্যাশনের জগতে সময়ের সঙ্গে বদলায় পোশাকের ধরন, যোগ হয় নতুন

শীতের ফ্যাশনে অ্যাঞ্জেল ডিকস্টার নজরকাড়া লুক, নতুন কালেকশন নিয়ে SEA SKY

শীতের ফ্যাশনে নতুন লুকে অ্যাঞ্জেল ডিকস্টা, স্টাইল ও আভিজাত্যের মেলবন্ধনে SEA SKY SUITS নিজস্ব