সাবেক এমপি ছানোয়ারসহ ৩ জন রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় টাঙ্গাইল ৫ আসন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ছানোয়ার হোসেনসহ ৩ জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার সকালে ঢাকার মহানগর হাকিম জি.এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া অপর আসামিররা হলেন-আওয়ামী লীগ নেতা সাদেক ঢালী ওরফে সালাউদ্দিন সাদেক ঢালী ও বি-বাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আবু মুসা আনসারী।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌসুলি (পিপি) অর ফারুক ফারুকী এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে পুলিশ। রোববার মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক মো. ফরহাদ কালাম সুজন তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত তাদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। তাদের পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের ৩ দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলা অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট রাজধানীর ভাটারা থানাধীন বারিধারা এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন মিঠুন ফকির। পরে আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা শেষে ১১ আগস্ট বাসায় ফেরেন। এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর ভিকটিম মিঠুন ফকির ৮৮ জনকে এজাহারনামীয় ও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ভাটারা থানায় মামলা করেন।

ছানোয়ার টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দীকিকে পরাজিত করে ৬৭,৯৫৯ ভোটে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন।

আরো দেখুন

আমতলী এলজিইডি’র হিসাব শাখায় আগুন!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে উপজেলা প্রকৌশলী দপ্তর (এলজিইডি) হিসাব শাখায়

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর স্মরণে মোমবাতি প্রজ্বলন, র‌্যালি ও আলোচনা সভা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর

ভাঙ্গায় ২ হাজার ১৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুরঃ ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফরিদপুরের ভাঙ্গায় ক্ষুদ্র ও

সানাইয়ের সুর আর বিষাদের গল্পে তানজিল মিসবাহ’র ‘কন্যা’

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান : ভালোবাসার মানুষটির বিয়ে। চারপাশে বিয়ের আয়োজন, উৎসবের আমেজ, সানাইয়ের

মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে নতুন মূল

মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র পর্যায়ের ৪৮ কৃতি শিক্ষার্থীকে