স্ত্রীসহ জাতীয় পার্টির মহাসচিব চুন্নুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির মহাসচিব, কিশোরগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু এবং তার স্ত্রী রোকসানা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন

বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, দুদকের আবেদনের ওপর শুনানি নিয়ে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

আবেদনে বলা হয়, মুজিবুল হক তার এপিএস আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য আমিরুল ইসলাম বাবলুর বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, জমি দখল, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিআর, কাবিখাসহ বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প হতে অর্থ আত্মসাতপূর্বক বিদেশে পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ।

অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, মুজিবুল হক চুন্নু এবং তার স্ত্রী রোকসানা কাদের বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

আরো দেখুন

‘কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে’-শিশুশিল্পী সিমরিন লুবাবা

নিজের পুরোনো ছবি অনুমতি ছাড়া ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা

আমতলীতে স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত।। আমতলী (বরগুনা)

প্রতিনিধি।। আজ সকালে আমতলী উপজেলা পরিষদ হল রুমে দাতা সংস্থা কনসার্ণের এর সহযোগিতায় আরএমএনসিএএইচ

বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসর দিল সরকার

বাংলাদেশ বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে তাদের

প্রকৃতির স্নিগ্ধতায় শাড়ির মায়াবী সৌন্দর্য, বৃষ্টিভেজা মুহূর্তে মুগ্ধতার আবেশ

লাইফস্টাইল ডেস্ক: প্রকৃতির সবুজের মাঝে বৃষ্টিভেজা এক স্নিগ্ধ মুহূর্ত, আর তার সঙ্গে শাড়ির চিরচেনা

শাড়ির আভিজাত্যে বাঙালি নারীর সৌন্দর্য, ঐতিহ্য আর আধুনিকতার অনন্য মেলবন্ধন

লাইফস্টাইল ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: ফ্যাশনের জগতে সময়ের সঙ্গে বদলায় পোশাকের ধরন, যোগ হয় নতুন

শীতের ফ্যাশনে অ্যাঞ্জেল ডিকস্টার নজরকাড়া লুক, নতুন কালেকশন নিয়ে SEA SKY

শীতের ফ্যাশনে নতুন লুকে অ্যাঞ্জেল ডিকস্টা, স্টাইল ও আভিজাত্যের মেলবন্ধনে SEA SKY SUITS নিজস্ব