আম্পায়ারকে ‘বোকা’ বানিয়ে শাস্তি পেতে যাচ্ছেন শানাকা

একদিনের ব্যবধানে দুটি ম্যাচ, তাও দুটি দেশে। দাসুন শানাকা সেদিন নায়ক হতে গিয়ে খলনায়ক বনে গেছেন। সমালোচিত হয়েছিলেন। এবার পেতে যাচ্ছেন শাস্তি। শ্রী লঙ্কার ক্রিকেট বোর্ডের বরাতে একাধিক গণমাধ্যম জানিয়েছে, তদন্তে নেমেছে বোর্ড। শানাকার বিরুদ্ধে অভিযোগ, তিনি আম্পায়ারের সঙ্গে প্রতারণা করেছেন।

ঠিক প্রতারণা নয়, তবে মিথ্যা বলেছেন লঙ্কানদের সাবেক অধিনায়ক। সিংহল ক্রিকেট ক্লাব শানাকাকে আইএলটি২০ এর মাঝেই ডেকে পাঠিয়েছিল। মুরস স্পোর্টস ক্লাবের বিপক্ষে মেজর লিগ টুর্নামেন্টে টিকে থাকতে তাদের জিততেই হতো। কথা মতো ডু অর ডাই ম্যাচে এসেছিলেন শানাকা। সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন। তবে বিপত্তি বাঁধে ম্যাচের শেষদিকে।

প্রথম দুই দিন সিংহল ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছিলেন শানাকা। বল হাতে একটি উইকেট নেওয়ার পাশাপাশি হাঁকিয়েছিলেন সেঞ্চুরি। তবে তৃতীয় দিনে আউট হতেই আম্পায়ারের কাছে সাবস্টিটিউটের আবেদন করেন। ম্যাচ রেফারি ওয়েন্ডেল লাব্রু তাকে অনুমতিও দেয়। তবে শানাকা শুধু মাঠ নয়, দেশেই ছেড়ে দেন।

শানাকার বিরুদ্ধে অভিযোগ, আম্পায়ারকে ভুল বুঝিয়ে তিনি কনকাশন সাবস্টিটিউট হিসেবে মাঠ ছেড়েছিলেন। এরপর তিনি একেবারে দেশ ছেড়ে চলে যান আরবে দুবাই ক্যাপিটালসের হয়ে ম্যাচ খেলতে।

লঙ্কান বোর্ড জানিয়েছে, সিংহল ক্রিকেট দল নিজেরাই প্রথমে শানাকার এই ঘটনার বিষয় তদন্ত করে দেখবে। যদিও এখন পর্যন্ত শানাকা এই ইস্যুতে কিছু বলেননি।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল