একুশে পদকের পর শাস্তি পাবেন সাবিনারা?

একুশে পদকের জন্য মনোনীত হয়েছে টানা দুবার সাফজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ২০ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মনোনীতদের গলায় পদক পরিয়ে দেবেন।

এদিকে নারী ফুটবলাররা ও বাফুফে দুপক্ষই এই অনুষ্ঠানের জন্য ধীরে চলো নীতি অবলম্বন করেছে। নারী ফুটবলাররা শৃঙ্খলা ভেঙেছেন, তাদের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে বাফুফে গঠিত তদন্ত কমিটি।

কিন্তু বাফুফে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না। কারণ প্রধান উপদেষ্টাকে যদি নারী ফুটবলাররা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে তাহলে চাপে পড়ে যাবে বাফুফে।

আবার নারী ফুটবলাররা ক্যাম্প ছেড়ে যেতে পারছেন না এই পুরস্কারের জন্য। সব মিলিয়ে দুপক্ষই আটকে আছে একুশে পদককে সামনে রেখে।

সূত্রে জানা গেছে, একুশে পদক অনুষ্ঠান শেষ হলে দুপক্ষ ভিন্ন ভিন্ন অবস্থান নেবে। আন্দোলনে ১৮ নারী ফুটবলারের নেতৃত্বে থাকা সাবিনা, মাসুরা, সানজিদা ও চিঠি লিখে দেওয়া সুমাইয়ার দিকে বাফুফের শ্যেনদৃষ্টি।

এই চারজনের বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্ত নিতে পারে বাফুফে। অন্যদিকে নারী ফুটবলাররাও বাফুফের সমালোচনা করে অবস্থান নিতে পারেন।

২০২৪ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়া নারী ফুটবল দল একুশে পদক পাবে। সেই দলে ছিলেন ২৩ ফুটবলার।

কোচিং স্টাফ, কর্মকর্তাসহ ৩২ জনের দল ছিল। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ২২ জনের তালিকা চাওয়া হলেও জাতীয় ক্রীড়া পরিষদ সাফের জন্য সরকারি আদেশ প্রদান করেছে।

আরো দেখুন

পুত্র সন্তানের বাবা হয়ে আবেগাপ্লুত কন্ঠশিল্পী অন্তর রহমান, বললেন—‘মা থাকলে আজ কতটা খুশি হতেন!’

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়- সাইমুর রহমান: জনপ্রিয় কণ্ঠশিল্পী অন্তর রহমানের ঘর আলো করে এসেছে ফুটফুটে

সুলতানা আহমেদের নেতৃত্বে ধামরাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল, সক্রিয় ভূমিকা সাহিল সাগরের

**ধামরাই প্রতিনিধি:** বিএনপির মহিলা বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক

হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

জুলাই গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকূলে নতুন পাসপোর্ট চেয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত

‘মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে’— পরীমনিকে হিরো আলম

আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনার

বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাকুল, স্বদেশ নিউজ২৪.কম: বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার মান্যবর রাষ্ট্রদূত মি. মার্সেলো কার্লোস সেসা ১০ নভেম্বর,

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে